এবার ৩৮ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত ইলিশ আহরণ কম: ফরিদা আখতার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম

এবারের মৌসুমে ৩৮ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত ইলিশ আহরণ কম হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘নদীর নাব্যতা কমে যাওয়া, আবহাওয়া পরিবর্তনসহ নানা কারণে এটা হয়েছে।’

শুক্রবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ফিসারিজের উদ্বোধনকালে এসব বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

কনফারেন্সে দেশ বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষক, গবেষক ও মৎস্য বিজ্ঞানী অংশ নেন।

ফরিদা আখতার বলেন, ‘মেঘনায় দূষণের কারণে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। ইলিশ আমাদের পরিচয়, ইলিশকে প্রাধান্য দিতে হবে। সাধারণ মানুষের পাতে যেন ইলিশ যেতে পারে, তার ব্যবস্থা করতে হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ আলাদা নয়। কৃষি ও প্রাণিসম্পদদের পাশাপাশি মৎস্য সম্পদের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশ নদীমাতৃক যেমন, তেমনি পানিমাতৃক দেশও। যারা প্রকৃত মৎস্যজীবী, তারা কখনো ক্ষতিকারক জাল ব্যবহার করেন না। অমৎস্যজীবীরা তাৎক্ষণিকলাভের আশায় ক্ষতিকারক জাল ব্যবহার করেন।’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে কনফারেন্সে চিফ পেট্রন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

অতিথিরা মৎস্য সম্পদের উন্নয়নে গবেষণার বিকল্প নেই বলে জানান। কনফারেন্সে কীনোট স্পিকার ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিন ফিসারিজ অ্যান্ড এগ্রিকালচার বিভাগের প্রফেসর ড. মো. আবদুল ওয়াহাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি অনুরাধা ভদ্র, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর