ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু: ৯ দালালের বিরুদ্ধে মামলা

লিবিয়া থেকে অবৈধ পথে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ জন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জেলার দিরাই ও জগন্নাথপুর থানায় ৯ জন দালালসহ আরও বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পৃথক দুটি মামলা করেছেন নিহতদের স্বজনেরা।

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম

লিবিয়া থেকে অবৈধ পথে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ জন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জেলার দিরাই ও জগন্নাথপুর থানায় ৯ জন দালালসহ আরও বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পৃথক দুটি মামলা করেছেন নিহতদের স্বজনেরা।

গতকাল সোমবার রাতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দুটি দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দিরাই উপজেলার জগদল গ্রামের নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান বাদী হয়ে ৪ জন দালালের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে দিরাই থানায় মামলা করেন। অন্যদিকে, জগন্নাথপুর থানায় ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান।

গত শনিবার ভূমধ্যসাগরে গ্রিস উপকূলে অভিবাসীবাহী একটি নৌকায় খাবার ও পানির তীব্র সংকটে ২২ জন অভিবাসী প্রাণ হারান। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি, যার মধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১২ জন রয়েছেন। নিহতদের মধ্যে দিরাই উপজেলার ৬ জন, জগন্নাথপুরের ৫ জন এবং দোয়ারাবাজারের একজন রয়েছেন।

নিহতদের স্বজনদের অভিযোগ, জনপ্রতি ১২ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে নিরাপদ বড় নৌকায় ইতালি পৌঁছে দেওয়ার চুক্তি করেছিল দালাল চক্র। কিন্তু লিবিয়া থেকে তাদের অত্যন্ত ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয়। মাঝ সমুদ্রে খাবার ও পানি ফুরিয়ে যাওয়ায় তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তাদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, ‘আমরা জড়িতদের কয়েকজনের নাম পেয়েছি। কেউ দেশে এবং কেউ বিদেশে অবস্থান করছে। এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। তদন্ত সাপেক্ষে আরও নাম বেরিয়ে আসলে তাদেরও গ্রেপ্তার করা হবে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর