কাউয়াদিঘি হাওরে নৌকাডুবি, ধান কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু 

আপডেট : ০৪ মে ২০২৬, ১০:৩৮ পিএম

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওরে ধান কাটতে গিয়ে নৌকাডুবিতে রঞ্জন বাউড়ী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের কাউয়াদিঘি হাওরের মুনিয়ারপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রাজনগর থানার পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর কবির জানান, হাওরে ধান কেটে নৌকায় বোঝাই করে ফিরছিলেন দুই শ্রমিক। নৌকায় অতিরিক্ত বোঝাই থাকায় হাওরের মধ্যে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা রঞ্জন বাউড়ী সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা জানান, হাওরে ফসল তলিয়ে যাওয়ায় চা শ্রমিকরা দৈনিক মজুরিতে ধান কাটার কাজ করছেন। রঞ্জন বাউড়ীও দুই দিন আগে এমন একটি কাজে যুক্ত হন। 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভুঁইয়া ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর