হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে এক চালক নিহত, আহত ১৫

হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও লাকি পরিবহন নামের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১০:২৪ এএম

হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও লাকি পরিবহন নামের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৮টার দিকে আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় এবং লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় নিহত চাল‌কের নাম তাজুল ইসলাম রুবেল (৫০)। তিনি কিশোরগঞ্জের কাটিয়াদী পৌরসভার দড়ি চরিয়াকোনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহ‌তের মরদেহ হাইও‌য়ে থানায় রাখা হ‌য়ে‌ছে।

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর–১০ এর চৌরঙ্গী মার্কেটের নিচে এই ঘটনা ঘটে।
আজ দুপুরে হঠাৎ পাহাড় ধস হলে স্থানীয় লোকজন মাটির নিচ থেকে নাসিমা আকতার এবং তার স্বামী জসিম উদ্দিনকে উদ্ধার করে। নাসিমা মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী জসিম উদ্দিনকে সদর হাসপাতালে...
পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রাম  থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা জয়পুরহাটের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ এক অটোযাত্রী ঘটনাস্থলে নিহত হন...
২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দুখোলা বনাঞ্চলে নিয়ে যায়। সেখানে প্রথমে এক আসামি এবং পরে অপর দুই আসামি সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ...
খাগড়াছড়ি জেলায় টানা ও অতি ভারী বর্ষণের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে দীঘিনালা-সাজেক সড়কের...
ইরাকের পবিত্র শহর নজফে পৌঁছেছে মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিন। সেখানে ইরাকের প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা কফিনটি গ্রহণ করেন।
আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী দেশটির অন্তত তিনটি শহর এবং সেগুলোর ভেতরে একাধিক স্থানে হামলা চালিয়েছে। আজ বুধবার আল জাজিরা এ খবর দিয়েছে।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর