মিরপুরে অফিসের নিচে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি 

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:০৬ এএম

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর–১০ এর চৌরঙ্গী মার্কেটের নিচে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় সিজুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এ ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ শান্ত ভূঁইয়া নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্বেচ্ছাসেবক দল নেতা সিজু তার অফিসের নিচে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ জাকির হোসেন শান্তর নেতৃত্বে ৩ থেকে ৪ জন সিজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। গুলিতে তার কোমড় এবং দুই পায়ে জখম হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে আগ্নেয়াস্ত্রসহ শান্ত ভূঁইয়া নামের এক যুবককে আটক করেন।এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শান্ত ভূঁইয়াকে গ্রেপ্তার করে এবং আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময়  শান্তর কাছ থেকে একটি বিদেশি রিভলভার এবং ৪ চার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আহত সিজু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। 

নাগরিক সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার ‘ক্লিন কেয়ার’ নামে মোবাইল অ্যাপ চালু করেছে সংস্থাটি। এর মাধ্যমে নগরসেবার নানা সমস্যা নিয়ে...
আজ দুপুরে হঠাৎ পাহাড় ধস হলে স্থানীয় লোকজন মাটির নিচ থেকে নাসিমা আকতার এবং তার স্বামী জসিম উদ্দিনকে উদ্ধার করে। নাসিমা মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী জসিম উদ্দিনকে সদর হাসপাতালে...
পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রাম  থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা জয়পুরহাটের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ এক অটোযাত্রী ঘটনাস্থলে নিহত হন...
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা এবং...
মধ্যপ্রাচ্যে আপাতত যুদ্ধবিরতি থাকলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে বড় ধরনের ক্ষতি হলেও, ভেঙে পড়েনি ইরান। বিশ্লেষকরা বলছেন, অঞ্চলটি এখন এক ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে...
টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। শেষ আটে সুইসদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাসে রোববার সকাল ৭টায় মুখোমুখি হবে এ দুই দল।
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।  
 আরও একটি দুর্দান্ত থ্রিলার ম্যাচ উপহার দিল ফুটবল বিশ্বকাপ। রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। শেষদিকে ১৪ মিনিটের মধ্যে ৩ গোল দিয়ে দারুণ জয় তুলে নেয় বর্তমান...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর