সোনার দাম আবারও বেড়েছে 

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম

দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানিয়েছে, নতুন দর আজ সকাল ১০টায় কার্যকর হয়েছে। দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বেড়ে যাওয়ায় দামের সমন্বয় করা হয়েছে।

এ নিয়ে টানা দুই দিন সোনার দাম বাড়ল। আগেরদিন মঙ্গলবার ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ভরিপ্রতি ১ হাজার ৬৩৩ টাকা। 

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা; ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা; ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

আজ ২১ ক্যারেটের ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৭৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ১ হাজার ৮৬৬ টাকা।

সোনার দামের পাশাপাশি আজ রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি এখন ৪ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি ৪ হাজার ৫৪৯ টাকা। ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৯০৭ টাকা, আর সনাতন পদ্ধতির রুপার ভরি এখন ২ হাজার ৯৭৪ টাকা।

ডলারের বাজারে আবারও চাপ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন আমদানি ব্যয় মেটানোয় ডলারের দাম কিছুটা...
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাসের তুলনায় ১০.৮৫ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ৩৩.১৫ শতাংশ বেড়েছে কার্ডে ব্যয়। সবচেয়ে বেশি...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা...
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রুসুল করিম বাবু (৪২) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। 
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মোট প্রাণহানি বেড়ে ৮০৩ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ১৩৩ জনের শরীরে হাম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর