হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু 

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১২:০১ পিএম

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টার এ হিসাব আজ বৃহস্পতিবার সকালে দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দীন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়। এদের একজনের বয়স ৪ মাস ও অন্যজনের বয়স ৭ মাস। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মোট ৩০৪ রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় ২১ জন রোগী শনাক্ত হলেও এই সময়ে ৭৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে মোট ৭৭৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

সিলেটে বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না...
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা...
ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে আরিশা জান্নাত নামের ১০ মাস বয়সি এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা...
কিশোরগঞ্জের ৫ উপজেলায় পানিতে ডুবে একদিনে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিকলী, মিঠামইন, কটিয়াদী, ভৈরব ও করিমগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে প্রায় ১০ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই সেদেশে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
চট্টগ্রামে গতরাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে সকালে নগরীর নীচু এলাকায় জলজট তৈরি হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর