আ. লীগ আমলে এক তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী বিপাকে: গভর্নর

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১১:১২ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতের এক তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী এখন বিপাকে পড়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ বাংলা ব্যাংক আয়োজিত বাংলা কিউআর নিয়ে আলোচনায় তিনি এ কথা জানান।

গভর্নর মোস্তাকুর রহমান বলেন, আওয়ালীগ সরকার  দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে। ব্যাংকিং খাতের এক তৃতীয়াংশ টাকায় চুরি করে নিয়ে গেছে। যেটাকে আমরা খেলাপি বলছি। এটা আসলে খেলাপি নয় চুরি।

তিনি বলেন, এ কারণে ২ কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় ব্যাংকিং খাত ভালোভাবে পরিচালনা করা সম্ভব নয়।

গভর্নর আরও বলেন, ব্যাংকিং কাজ ঠিক করার চেষ্টা করা হচ্ছে। এজন্য আইনের যথাযথ প্রয়োগ করার উদ্যোগে হয়েছে। কোনো অনিয়ম হলে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে।

গভর্নর বলেন, ব্যাংকিং খাতে মোট খেলাপির পরিমাণ ৩৬ শতাংশ। যা এ খাতের জন্য অশনি সংকেত। এই খেলাপি কমিয়ে আনার জন্য জন্য ১৮ মাসের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, প্রথম ছয় মাসে বুলেট পেমেন্টের মাধ্যমে এক্সিটের সুযোগ দেওয়া হয়েছে। পরের এক বছর ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন এবং অর্থ ঋণ আদালত আইনের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সংসদ অধিবেশনে আইন দুটি পাস হতে পারে।

এ সময় গভর্নর বলেন, জুলাই বিপ্লবীদের সহায়তার বিষয়টি মাথায় রেখে ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। প্রতি উপজেলা থেকে নেওয়া হবে ১০ জন করে। যাদের বয়স হবে ২৮ বছরের কম।

সবার জন্য অভিন্ন কিউআর বা কুইক রেসপন্স বাধ্যতামূলক করার পর গত মাসে বাংলা কিউআরে মোট ১ হাজার ২৫০ কোটি টাকার পেমেন্ট হয়েছে বা অর্থ পরিশােধ করা হয়েছে। চলতি বছরের প্রথম মাসে অর্থের অঙ্কটা ছিল ২১২ কোটি...
মূলত রাজস্ব আদায়ে বড় ঘাটতি, সরকারি ব্যয় বৃদ্ধি এবং সঞ্চয়পত্র থেকে অর্থ সংগ্রহ কমে যাওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে বেশি ঋণ করতে হয়েছে সরকারকে। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী, বিদায়ী অর্থবছরে ব্যাংক...
মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে...
বিনিয়োগ ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে নীতি সুদহার কমিয়ে সাড়ে ৯ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে, শুধু নীতি সুদহার সমন্বয় করে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। টেকসই...
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হলো ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট।  আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে...
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল...
চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় শাহজাহান পাটওয়ারী সাজু (৫০) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার করা হয়েছে। অভিযোগ উঠেছে, সাবেক ইউপি চেয়ারম্যানের নির্দেশে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি নিহত প্রবাসীর...
দর্শনার্থীদের জন্য জাদুঘরে প্রবেশের সময়কে কয়েকটি স্লটে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ দর্শনার্থী জাদুঘরের মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন।
লোডিং...

এলাকার খবর