ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই পলাতক হাসিনার সংবাদ সম্মেলন: রিজভী 

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১২:২৬ পিএম

ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই সেদেশে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের রক্ত ও দেশের সার্বভৌমত্বকে  অপমান করেছে। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই আয়োজন করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তাকে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত। এটি জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমানজনক আচরণ। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ।

তিনি বলেন, পালিয়ে যাওয়ার দিনে শেখ হাসিনাকে এই সুযোগ করে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি অপমান করা হয়েছে। রিজভী আরো বলেন,

রিজভী আরও বলেন, বাংলাদেশ যখন নিজের পায়ে দাঁড়ানোর পথে হাঁটে তখনই আন্তর্জাতিক নানা চক্রান্ত সেই পথে বাঁধা তৈরি করে। এ ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। 

আগামী ডিসেম্বরে জাতীয় কাউন্সিলের পরিকল্পনা বিএনপির। সম্প্রতি দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের প্রভাবমুক্ত এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে কাউন্সিলে চূড়ান্ত হবে নেতৃত্ব।...
পোস্টের শেষাংশে মাহফুজ আলম বলেন, যার হাতে ক্ষমতা, সে-ই ইতিহাস লিখবে। ইতিহাস নিয়ে অভিযোগও মূলত ক্ষমতার রাজনীতির অংশ। কারণ, কোনো রাজনৈতিক বা আদর্শিক গোষ্ঠীর ক্ষমতায় আরোহণের জন্য ইতিহাসের ওপর প্রভাব...
সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াতে ইসলামীর ‘কোলে ওঠা লেগেছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।...
জুলাই আন্দোলনের দাবিদাররাই নিজেদের বিভক্তির মাধ্যমে ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়...
সিলেটে বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না...
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে প্রায় ১০ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
চট্টগ্রামে গতরাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে সকালে নগরীর নীচু এলাকায় জলজট তৈরি হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর