অযথাই পড়ে আছে সাটিয়াজুরী স্টেশন, থামে না ট্রেন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ এএম

হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না বাহুবল ও চুনারুঘাটের মানুষ। পরিত্যক্ত ভবন থেকে চুরি হচ্ছে মালামাল, রাতের আঁধারে ঘটছে অসামাজিক কার্যক্রম। 

ঢাকা-সিলেট রেলপথে হবিগঞ্জের সাটিয়াজুরী রেলস্টেশন। যাত্রীসেবা ও আধুনিক সুবিধা বাড়াতে ২০২২-২৩ অর্থবছরে ৭৮ লাখ টাকা ব্যয়ে স্টেশন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। যা শেষ হয় ২০২৩-২৪ অর্থবছরে। 

তবে ভবন নির্মাণ হলেও আলোর মুখ দেখেনি স্টেশনের কার্যক্রম। ২০১৯ সালে চালক ও ইঞ্জিন সংকটে বন্ধ হয় লোকাল ট্রেন ‘সুরমা মেল’। এরপর থেকেই অনেকটা পরিত্যক্ত অবস্থায় এই রাষ্ট্রীয় সম্পদ। নির্জনতার সুযোগে বসছে মাদক ও অসামাজিক কাজের আস্তানা। 

সাটিয়াজুরী স্টেশন চালু হলে অল্প খরচে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন করতে পারবেন বাহুবল ও চুনারুঘাটের মানুষ। 

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ বলেন, ইঞ্জিন স্বল্পতার কারণে ট্রেন বন্ধ হয়ে গেছে। তারপর থেকে এখানে কোনো ট্রেন দাঁড়ায় না।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিব বলেন,  এই রুটে সবশেষ সুরমা ট্রেন চলতো, সেটাও অনেক দিন ধরে বন্ধ। এ কারণে স্টেশনটা বন্ধ। যখন ট্রেন চলে তখন কর্মচারীদের পদায়ন করা হয়।

রেল কর্মকর্তা ও প্রকৌশলীদের দাবি, এটি ‘ডি’ ক্লাসের স্টেশন হওয়ায় এবং প্রয়োজনীয় ইঞ্জিন ও লুপ লাইন না থাকায় ট্রেন থামানো সম্ভব হচ্ছে না।

সরকারি অর্থে নির্মিত অবকাঠামো কাজে লাগাতে দ্রুত ইঞ্জিন সংকট নিরসন করে লোকাল ট্রেন চালুর জোর দাবি হবিগঞ্জবাসীর। 

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
রাজশাহীর আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভাঙা অংশ মেরামত করে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের ছোড়া ছররা গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বিকেল সাড়ে...
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরি নিহত হয়েছে। শনিবার বিকেল সা‌ড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায়...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর