সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। মৃতদের মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন।

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। মৃতদের মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

মৃতদের মধ্যে রয়েছেন—সুনামগঞ্জের ৩ বছর ৮ মাস বয়সী শিশু সামিহা, হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা ১০ মাস বয়সী সাফায়েত, সুনামগঞ্জের ৩ মাস বয়সী পরশ, আর মৌলভীবাজারের বাসিন্দা ১ বছর মাস ৮ মাস বয়সী ইলমা। তারা সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫১৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৩ এবং মৌলভীবাজারে ১৫৮ জন।

এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৬৪ জনের।

বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) তিন দিনের প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নিতে আসা কর্মীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি...
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি...
কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া ৪৮ কেজি তামার তৈরি চিকন পাইপ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সোয়া ১১টার দিকে এসব তার উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ...
রংপুর মেডিকেলের আইসিইউ, সিসিইউসহ ওয়ার্ডের এসিগুলো দীর্ঘদিন নষ্ট থাকায় ভোগান্তিতে রোগীরা। হাসপাতালের ৫৮টি এসির ৪৬টিই এখন অকেজো। রোগীদের স্বস্তি দিতে স্বজনেরা কিনছেন ছোট ফ্যান, কেউ বাতাস করছেন...
রাজধানীর রায়েরবাজারে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর শাকিল নামে একজনকে আটক করেছে পুলিশ।
এর আগে রোনালদো শেষ বার ৪-০ গোলের হার দেখেছিলেন ২০২২ সালের আগস্টে। তখন রোনালদোর গায়ে ম্যান ইউনাইটেডের জার্সি। ব্রেন্টেফোর্ড সেবার রোনালদোদের এক হালি গোলের লজ্জায় ডুবিয়েছিল। এবার নাসরের জার্সিতে সেই...
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার দিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি ড্রোন ছোড়ার অভিযোগ উঠেছে। তবে ডোন প্রতিহত করে তা ধ্বংস করেছে বলে দাবি করেছে সৌদি আরব। সৌদি নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যে...
ডেঙ্গুতে এ বছর মোট মৃত্যুর প্রায় ৪১ ভাগই হয়েছে চলতি মাসের প্রথমার্ধে। আর মোট আক্রান্তের অন্তত ৩৪ ভাগ হয়েছে একই সময়ে। তাই সেপ্টেম্বরকে ডেঙ্গুর প্রাদুর্ভাবের অন্যতম ঝুঁকিপূর্ণ মাস মনে করছেন...
লোডিং...

এলাকার খবর