ডেঙ্গুতে এ বছরে মৃত্যুর ৪১ ভাগই সেপ্টেম্বরে, আক্রান্তও ৩৪ ভাগের বেশি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম

ডেঙ্গুতে এ বছর মোট মৃত্যুর প্রায় ৪১ ভাগই হয়েছে চলতি মাসের প্রথমার্ধে। আর মোট আক্রান্তের অন্তত ৩৪ ভাগ হয়েছে একই সময়ে। তাই সেপ্টেম্বরকে ডেঙ্গুর প্রাদুর্ভাবের অন্যতম ঝুঁকিপূর্ণ মাস মনে করছেন বিশেষজ্ঞরা। তাই শিশুদের প্রতি বিশেষ যত্নবান হতে পরামর্শ তাদের। এছাড়া বয়স্ক এবং অন্য রোগে আক্রান্তদের ব্যাপারেও সতর্ক থাকতে বলছেন তারা। 

সবশেষ হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় মারা গেছেন ৭ জন। যাদের ২ জন খুলনা বিভাগের। একজন করে ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের। 

২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের, ৬৮৬ জন। তারপরই খুলনার অবস্থান, ২৯০ জন।

চলতি বছর সারা দেশে ৫৫ হাজার আক্রান্ত রয়েছেন। এর মধ্যে শুধু আগস্টে আক্রান্ত ২০ হাজার ৫৩৬ জন। এদিকে সেপ্টেম্বরের ১৫ দিনেই আক্রান্ত ছাড়িয়েছে ১৯ হাজার ৩শ। রেকর্ড ভাঙছে মৃত্যু সংখ্যায়ও। পুরো জুলাই জুড়ে যেখানে ৩৬ মৃত্যু, সেখানে সেপ্টেম্বরের অর্ধেকেই প্রাণহানি ৬৭ জনের। 

এ অবস্থায় বয়স্ক, অন্য রোগে আক্রান্ত আর বিশেষ করে শিশুদের যত্নে রাখার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের।

ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কাকলী হালদার বলেন, রোগীরা অস্থিরতা অনুভব করে। শ্বাসকষ্ট হয়, নিস্তেজ হয়ে যায়, হাত–পা ঠান্ডা হয়ে যায়। এসব লক্ষণকে বলা হয় সংকটপূর্ণ অবস্থা।  এমন হলে সাথে সাথে হাসপাতালে আসতে হবে। 

একদিনে এ বছরের সর্বোচ্চ আক্রান্ত হন ১৪ সেপ্টেম্বর, ১৭শ ৩৩ জন। একই মাসের ৮ তারিখে, একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়।

বর্ষা শেষ হওয়ার সাথেসাথেই সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। যশোর, গাজীপুর ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ চরম রূপ নিয়েছে। অনেক হাসপাতালে ধারণক্ষমতার...
শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক। এটি মানহীন এবং খাবার অনুপযোগী। কেকের মেয়াদ দুই মাস হলেও ব্যবহার হয় না সরকার নির্ধারিত প্রিজারভেটিভ।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭৩৩ জন। এটি চলতি বছর একই দিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তির রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩২৪ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। মৃতদের মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন।
এর আগে রোনালদো শেষ বার ৪-০ গোলের হার দেখেছিলেন ২০২২ সালের আগস্টে। তখন রোনালদোর গায়ে ম্যান ইউনাইটেডের জার্সি। ব্রেন্টেফোর্ড সেবার রোনালদোদের এক হালি গোলের লজ্জায় ডুবিয়েছিল। এবার নাসরের জার্সিতে সেই...
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার দিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি ড্রোন ছোড়ার অভিযোগ উঠেছে। তবে ডোন প্রতিহত করে তা ধ্বংস করেছে বলে দাবি করেছে সৌদি আরব। সৌদি নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যে...
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে সেই ম্যাচে বড় উদ্যোগ নিতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতারে ২০২২ বিশ্বকাপজয়ী সব খেলোয়াড়কেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ। যারা মেসিকে বিশ্বকাপ এনে দিতে পাশে...
লোডিং...

এলাকার খবর