সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত 

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৬:২১ পিএম

বাজার চাহিদার তুলনায় হিমাগার থেকে সরবরাহ কম থাকায় বাজারে বেড়েছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে আলু। বিক্রেতারা বলছেন, বৈরি আবহাওয়া ও ভারত থেকে আলু আমদানী কম হওয়ায় বাজারে দামে প্রভাব পড়েছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, মধ্যসত্বভোগীদের অধিক মুনাফার প্রবণতায় বেড়েছে আলুর দাম।

বগুড়ায় গত দুই দিনের ব্যবধানে কেজি প্রতি ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। খুচরা বিক্রেতাদের অভিযোগ, হিমাগার থেকে ৪২ থেকে ৪৩ টাকায় আলু বিক্রির নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না।

বগুড়ার একজন আলু বিক্রেতা বলেন, ‘আলু বিক্রি হচ্ছে, হল্যান্ড আলু ৫০ টাকা কেজিতে। গত দুই দিন আগেও বিক্রি হয়েছে ৪৫ টাকা করে। এভাবেই প্রতিকেজিতে ৫–১০ টাকা বেশি।’ 

মুন্সিগঞ্জ, ফরিদপুর ও দিনাজপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। এর পেছনে বৈরি আবহাওয়া ও ভারত থেকে আমদানি কমে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করছেন আড়ৎদাররা। 

একজন আড়ৎদার বলেন, ‘যখন বুনেছি তখন আলুর সিজন শেষ। আমরা স্টোরে আলু যা রেখেছিলাম তাও শেষ। এখন আমরা বীজ পাব কোথায়? একটা গাড়ি নিতে গেলে আগে লাগত ১০টাকা, এখন লাগে ২০ টাকা। এখানেও তো দাম বেড়ে গেল। এজন্যই দাম এখন বেশি।’ 

নওগাঁ ও জয়পুরহাটেও বেড়েছে আলুর দাম। খুচরা বিক্রেতাদের অভিযোগ, হিমাগার থেকে আলু কম সরবরাহ করায় বেড়েছে দাম। আর ক্রেতারা দুষছেন মধ্যসত্ত্বভোগীদের।

জয়পুরহাটের এক খুচরা বিক্রেতা বলেন, ‘পাইকারি কেনা ১ হাজার ৯০০ টাকা মন। কেনা ৪৭ টাকা, বিক্রি ৫০ টাকা। গুটি আলু কেনা ৫৫ টাকা, বিক্রি ৬০। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, অবৈধভাবে দাম বৃদ্ধির সুযোগ নেই। সংস্থাটির বগুড়া জেলার সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ‘কোল্ড স্টোরেজ থেকে যে আলুগুলো বাজারে ছাড়া হচ্ছে, সেই বিক্রেতাদের আমি বলব, অবশ্যই আপনারা পাকা ভাউচার অথবা পাকা রশিদ সংরক্ষণ করবেন। যারা ক্রেতা আছেন, তারা অবশ্যই আপনাদের ক্রয় রশিদ সংরক্ষণ করবেন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’  

আলুর দাম নিয়ন্ত্রণে কড়া বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত দাম আদায়সহ ভোক্তা-অধিকারবিরোধী অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয়...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর