মুখ থুবড়ে পড়েছে কর্ণফুলী টানেল প্রকল্প, আয়ের চেয়ে ব্যয় বেশি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ এএম

চট্টগ্রামে আওয়ামী লীগ সরকারের মেগা প্রকল্প কর্ণফুলী টানেল মুখ থুবড়ে পড়েছে। আয়ের তুলনায় এই প্রকল্পের ব্যয় দৈনিক ২৫ লাখ টাকার বেশি। পরিকল্পনা ছাড়া বাস্তবায়নের ফলে প্রকল্পটি লাভের মুখ দেখছে না, বলছেন বিশেষজ্ঞরা। আর সাধারণ মানুষ বলছে, এটি নিছকই ঘুরে বেড়ানোর একটি প্রকল্প।

উদ্বোধনের ১১ মাসেও প্রত্যাশিত যানবাহন চলাচল এবং আয় হচ্ছে না চট্টগ্রামের কর্ণফুলী টানেলে। উল্টো আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণের খরচ হচ্ছে বেশি। যাকে লোক দেখানো বলছেন সাধারণ মানুষ। 

সাধারণ মানুষের ভাষ্য, এখন তো এই টানেল ব্যবহার করে অনেক কম গাড়ি যাতায়াত করছে। কিন্তু এটি রক্ষণাবেক্ষণে ব্যয় হচ্ছে অনেক বেশি।

সেতু কর্তৃপক্ষের হিসাবে, এখন গড়ে দিনে সাড়ে চার হাজার যানবাহন চলাচল করেছে। গত মাসে চলাচল করেছে ৮৫ হাজারের মতো। অথচ বলা হয়েছিল, এর অন্তত চার গুণ বেশি যানবাহন চলবে এই টানেলে। টোল বাবদ দৈনিক গড়ে আয় হচ্ছে প্রায় ১২ লাখ টাকা। কিন্তু রক্ষণাবেক্ষণে খরচ দিনে সাড়ে ৩৭ লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, পুরো প্রকল্পটি নির্মাণে ছিল না পরিকল্পনা।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক শাহজালাল মিশুক বলেন, কর্ণফুলীর সঙ্গে আনোয়ারার যে কানেক্টিভিটি বা ওই শহরগুলোকে যদি এই প্রকল্পের আওতায় আনা যায় তাহলে এই টানেল নির্মাণের বিষয়টি এখন যতটা লোকসানের মনে হচ্ছে পরবর্তীতে এটি লাভজনক হয়ে উঠবে।

শহর থেকে অতিরিক্ত টোল দিয়ে কর্নফুলী নদী পার হয়ে প্রত্যাশিত গন্তব্যে যাওয়ার সুযোগ নেই। এটিকে বিলাসিতা উল্লেখ করে অর্থের অপচয় ও লুটপাটের প্রকল্প বলছেন বিশেষজ্ঞরা।

যোগাযোগ বিশেষজ্ঞ সুভাষ বড়ুয়া বলেন, এর উপকারিতা যতটুকু আছে, তার চেয়ে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাকর্মীদের বেতনসহ ব্যয় অনেক বেশি।

কর্ণফুলী নদীর তলদেশে তিন দশমিক তিন দুই কিলোমিটার দীর্ঘ টানেলটি নির্মাণে ব্যয় হয় প্রায় ১১ হাজার কোটি টাকা। যা সঠিক পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়েছে। 

জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর