ডলার ও এলসি সংকট: বিপাকে জাহাজ ভাঙা শিল্প

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

ডলার ও এলসি সংকটে মহাবিপাকে পড়েছে দেশের জাহাজ ভাঙা শিল্প। গেল বছরের তুলনায় চলতি বছর এখনও পর্যন্ত পুরোনো জাহাজ আমদানি কমেছে প্রায় ৪৪ ভাগ। এতে বিপাকে পড়েছে এই খাত সংশ্লিষ্ট মালিক-শ্রমিক ও ব্যবসায়ীরা।

বিশ্বব্যাপী পুরোনো জাহাজ ভাঙায় বিশেষ নামডাক রয়েছে বাংলাদেশের। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। জাহাজ ভাঙা শিল্প মালিকদের সংগঠন বিএসবিআরএ-এর দেওয়া তথ্য বলছে, ২০২২ সাল থেকে অস্থির এই খাত। চলতি বছর পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ।

আমদানি করা পুরোনো জাহাজের সংখ্যা ২০২৪ সালে (আগস্ট পর্যন্ত) ৮৯টি, ২০২৩ সালে ১৭০টি, ২০২২ সালে ১২২টি, ২০২১ সালে ২৫৪টি, ২০২০ সালে ১৪৪টি।

এই প্রেক্ষাপটে প্রায় ১০ হাজার কোটি টাকার এই খাতের শ্রমিক-মালিকরা পড়েছে এক গভীর সংকটে। পাশাপাশি খাত সংশ্লিষ্ট জাহাজের পুরোনো আসবাব, ইলেকট্রনিক যন্ত্রপাতি, মেশিনারীজসহ বিভিন্ন ব্যবসাও ক্ষতির মুখে। ডলার সংকট, এলসি জটিলতা, মুদ্রাস্ফীতি ও দেশের রাজনৈতিক নানা কারণে এই খাতের এমন হাল বলে মনে করছে বিশেষজ্ঞরা।

জাহাজ ভাঙা শিল্প বিশেষজ্ঞ ইপসার সহকারী পরিচালক মোহাম্মদ আলী শাহীন বলেন, ‘গত কয়েকবছর ধরে ডলারের দাম বেশি, এলসির বিভিন্ন সমস্যা, আন্তর্জাতিক বাজারে জাহাজের দাম বেশি থাকা আবার দেশে লোহার দাম কম থাকাসহ নানা কারণে মালিকেরা জাহাজ আনতে পারেনি। জাহাজ তাই কম ছিল। আগের বছরগুলোতে বাংলাদেশ হায়েস্ট জাহাজ ভেঙেছে। এই বছর সেটা দেখা যাচ্ছে না।’

চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় দুই বছর আগে মোট জাহাজ ভাঙা ইয়ার্ড ছিল ১৬০টি। বন্ধ হতে হতে বর্তমানে চালু আছে মাত্র ৩০-৩৫টি। এসব ইয়ার্ডের বেশিরভাগ চলতি বছর কোনো জাহাজ আনতে পারেনি।

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন সভাপতি মো. আবু তাহের বলেন, ‘এলসিও করা যাচ্ছে না, সামগ্রিক পরিস্থিতি খুব খারাপ। আমাদের ১৬০টি ইন্ডাস্ট্রি ছিল। এখন ৩০টার মতো আছে। তাও সব একটিভ নেই। ডলার সংকটে কেউ এলসি করতে পারছে না। লোকাল মার্কেটও খারাপ হয়ে গেছে।’ 

চলতি বছর এখনও পর্যন্ত শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে নানা কারণে ৭ শ্রমিক নিহত হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে দেশে তৈরি করা তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার বিকেল ৪টায় কক্সবাজারের হোটেল ওশান...
দীর্ঘদিনের গ্যাস সংকটে সারা দেশে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ...
চট্টগ্রামে উপকূলের জাহাজ ভাঙা শিল্প দেশের অর্থনীতিতে নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ঘনঘন দুর্ঘটনা, প্রাণহানী আর পরিবেশ বিপর্যয়ের বিষয়টি নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা। তারা এখন হিসাব কষছেন জাহাজ...
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এখনও নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। বুধবার নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর