মুরগির দাম বেড়েছে, কাটেনি সয়াবিন তেলের সংকট

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোয় আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এ ছাড়া সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

ব্যবসায়ীরা বলছেন, প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। গত সপ্তাহে এই দাম ছিল ১৯০ থেকে ২০০ টাকা। তবে সোনালি মুরগির দামে পরিবর্তন দেখা যায়নি। 

বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনও না কাটায় ক্ষুব্ধ ক্রেতারা। ময়দা-আটাসহ পণ্য না কিনলে সয়াবিন তেল দিচ্ছে না কোম্পানির প্রতিনিধিরা, এমন অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। 

ব্যবসায়ীরা বলছেন, কৃত্রিম সংকটের কারণে চাইলেই দোকানে মিলছে না সয়াবিন তেল। ফলে বাধ্য হয়েই ওই কোম্পানির পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের। এই অবস্থা চলতে থাকলে রমজানে সংকট আরও বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের।

সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে আলুর দাম কেজিতে ২ টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছে ২০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৮ টাকায়।

বিক্রেতারা জানান, পাইকারিতে আলুর দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় বেশিরভাগ সবজির দাম কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতারা।

চালু হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর ও আশুলিয়া প্রান্তের সার্ভিস লেন। কোনো টোল ছাড়াই চলবে যানবাহন। বুধবার লেন দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পুরো প্রকল্পের...
প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা জ্বালানি সংকট ও অনিশ্চিত পরিবেশ। আজ বুধবার অর্থনীতির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে...
চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে যেমন চাপে আছে বৈশ্বিক অর্থনীতি, তেমনি এর সরাসরি প্রভাব পড়ছে খোদ ইরানের অর্থনীতিতেও। বিপাকে আছে দেশটির উপকূলীয় শহর বন্দর আব্বাসের মাছ ব্যবসায়ীরা।...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রোগী ও স্বজনরা। নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের পর কলকাতাজুড়ে...
দুই বছরেও লুটের ১৩শর বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। কারাগার থেকে পালানো প্রায় সাতশ বন্দিও এখন পর্যন্ত অধরা। ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে লুটের অস্ত্র ও পলাতক আসামিদের সম্পৃক্ততায়...
মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর