সিন্ডিকেট দৌরাত্ম্যে ১০ মাস বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ এএম

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ প্রায় ১০ মাস। সমস্যার সুরাহা হয়নি, কারণ এখনও চলছে সিন্ডিকেট দৌরাত্ম্য। অভিবাসন সংশ্লিষ্টদের অভিযোগ, মালয়েশিয়া থেকে যে রেমিট্যান্স আসে তার চেয়ে বেশি টাকা পাচার করে সিন্ডিকেট। এ পরিস্থিতিতে শ্রম চুক্তির কয়েকটি ধারা সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবের পর বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী রয়েছে দেশটিতে। ২০২৪ সালের জুন থেকে বন্ধ রয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার। এর আগেও চার বছর বাংলাদেশ থেকে কর্মী নেয়নি দেশটি। বাংলাদেশ ও মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট দুর্নীতি ও অনিয়মের কারণে এ সিদ্ধান্ত নেওযা হয়। সিন্ডিকেটের কারসাজি বন্ধে শ্রমচুক্তি সংশোধনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী রয়েছে মালয়েশিয়ায়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনদক্ষিণ এশিয়ায় শ্রম অধিকার বিষয়ক বিশেষজ্ঞ অ্যান্ডি হল বলেন, দু দেশের মধ্যকার শ্রমচুক্তি সংশোধন করতে হবে। যাতে কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা সিন্ডিকেট থেকে মুক্তি পায়। তাদের অনিয়ম, দুর্নীতির কারণে অনেক শ্রমিকের জীবন ধ্বংস হয়ে গেছে।

অভিবাসন বিশেষজ্ঞ শরিফুল হাসান বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ প্রায় ১০ মাস। কারণ এখনও চলছে সিন্ডিকেট দৌরাত্ম্য। এই সিন্ডিকেটের কারণে রেমিট্যান্স আসার থেকে বাংলাদেশ থেকে টাকা পাচার হয় বেশি। তাই মালয়েশিয়ায় আটকে না থেকে নতুন শ্রমবাজার খুঁজতে হবে।

২০২৩ সালে মালয়েশিয়া গেছেন ৩ লাখ ৫১ হাজার ৬৮৩ জন। ২০২৪ সালে যান ৯৩ হাজার ৬৩২ জন।

বাংলাদেশের রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএমএফ। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা শেষে অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ইকোসক অধিবেশনে টেকসই অর্থনৈতিক উত্তরণ ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন...
দেশে প্রতি মাসে যখন প্রবাসী আয় বা রেমিট্যান্সই আসে প্রায় ৩ বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যখন ৩৫ বিলিয়ন ডলারের ওপরে, তখন সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে এত দৌড়ঝাপ কেন? এই ঋণ কি কেবলই...
প্রায় দুবছর পর বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে বলে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর