নভোএয়ার বন্ধের গুঞ্জন, যা জানা গেল

আপডেট : ০৩ মে ২০২৫, ০৫:৫১ পিএম

বেসরকারি এয়ারলাইনস নভোএয়ারের ফ্লাইট শুক্রবার থেকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে কবে নাগাদ পুনরায় এই এয়ারলাইনসের ফ্লাইট চালু হবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। 

নাম না প্রকাশ করার শর্তে নভোএয়ারের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের পাঁচটি উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়া চলছে। যারা কিনবেন তারা এগুলো পরিদর্শনে আসার কথা। এ কারণেই সাময়িকভাবে ফ্লাইট বন্ধ।’

কবে নাগাদ ফ্লাইট চালু হতে পারে এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি এই কর্মকর্তা। 

চলতি বছরের ২০ এপ্রিল হঠাৎ করেই টিকিট বিক্রি বন্ধ করে দেয় এয়ারলাইনসটি। পরে বন্ধ হওয়ার গুঞ্জন উড়িয়ে ফের টিকিট বিক্রি শুরু করেছিল তারা। তবে এর ১০ দিনের মাথায় আবারও টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়। 

নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করত। এরআগে, ঢাকা-কলকাতা আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করত তারা। তবে যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বরে তা বন্ধ করা হয়।

আকাশসীমা ব্যবহার থেকে বছরে রাজস্ব আয় প্রায় এক হাজার কোটি টাকা। সিভিল অ্যাভিয়েশন জানায়, যে কোনো উড়োজাহাজ দেশের আকাশসীমায় একবার ঢুকলেই দিতে হয় গড়ে ৬০ হাজার টাকা। ল্যান্ডিং, রুট নেভিগেশন ও পার্কিংয়ের...
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার রাত ৯টা পর্যন্ত মোট ৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া সোমবারও ১১টি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। সব...
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়।
২০২৪-২৫ অর্থবছরে ৯৩৭ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জনের তথ্য দিয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এতে আরও বলা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর