মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ঢাকা থেকে বাতিল হলো যে সব ফ্লাইট

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৯:৫২ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার রাত ৯টা পর্যন্ত মোট ৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া সোমবারও ১১টি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। সব মিলিয়ে শনিবার বিকেল থেকে এখন পর্যন্ত মোট ৭৪টি ফ্লাইটের যাত্রা বাতিল হলো।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বর্তমানে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ রয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথের ওপর।

শনিবার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১১টি, ইউএস-বাংলার ৬টি, এয়ার অ্যারাবিয়ার ৩টি এবং এমিরেটস, গাল্ফ এয়ার ও ফ্লাই দুবাইয়ের একটি করে ফ্লাইট।

রোববার বাতিল হওয়া ৪০টি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমানের ৯টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, এমিরেটসের ৫টি, ইউএস-বাংলার ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি এবং গাল্ফ এয়ার, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার ও কুয়েত এয়ারলাইনসের দুটি করে ফ্লাইট।

ফ্লাইট বাতিলের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এয়ারলাইনসের ট্রানজিট নিয়ে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাঁরা চরম বিপাকে পড়েছেন। কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ফ্লাইট শিডিউল পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নিজেই। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

রোববার শাহজালাল বিমানবন্দরে গিয়ে দেখা যায় যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা ঝুঁকির কারণে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত হওয়ায় বিড়ম্বনায় পড়েছেন শত শত যাত্রী। এয়ারলাইনসগুলো বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের নতুন সময়সূচি না জানানোয় অনিশ্চয়তা নিয়ে বিমানবন্দরেই অবস্থান করছেন অনেকে। থাকা-খাওয়ার ব্যবস্থা না করারও অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইট চলাচল বিঘ্নিত হলেও ঢাকা থেকে ইউরোপসহ অন্যান্য অঞ্চলের দেশগুলোতে ফ্লাইট চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

১৭ জুলাই ২০১৪ ইউএস-বাংলা ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে।...
যুক্তরাষ্ট্র ও এশিয়া থেকে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েল আমদানি বাড়িয়ে এবং নিজেদের শোধনাগারগুলোর উৎপাদন বৃদ্ধি করেও স্বস্তিতে নেই ইউরোপ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে...
উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের (জেট এ-১) দাম লিটার প্রতি ১৯ টাকা ২২ পয়সা কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ এ দাম কমানো...
ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে নজর রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বিনিয়োগকারীদের আশা, এ আলোচনা যুদ্ধবিরতি আরও কার্যকর করতে সহায়ক হবে।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর