গতবারের চেয়ে ৭ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায়ের রেকর্ড চট্টগ্রাম কাস্টমসে

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৮:২৩ পিএম

চট্টগ্রাম কাস্টম হাউস গত বছরের চেয়ে এবার ৭ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের রেকর্ড গড়েছে। যদিও এটি লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকা কম। বিশ্ববাণিজ্যে নেতিবাচক প্রভাবের ভেতর দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে শুল্কায়ন প্রক্রিয়াকে আরও সহজীকরণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। 

অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের বড় প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস। সদ্য সমাপ্ত অর্থবছরে ৮০ হাজার ৪০২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ৭৫ হাজার ৪৬২ কোটি টাকা। যা গত বছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা বেশি। 

অর্থবছররাজস্ব আদায়, ২০২৪-২৫ অর্থবছরে ৭৫ হাজার ৪৬২ কোটি, ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ হাজার ৫৬২ কোটি ৭২ লাখ, ২০২২-২৩ অর্থবছরে ৬১ হাজার ৪৬৪ কোটি ৭২ লাখ, ২০২১-২২ অর্থবছরে ৫৯ হাজার কোটি ও ২০২০-২১ ৫১ হাজার কোটি টাকা। 

কাস্টমসের হিসাবে, মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি রোধ, পুরোনো পণ্যের নিলাম প্রক্রিয়াকে বেগবান করা, আটক পণ্যে দ্বিগুণ শুল্ক আদায় বেড়েছে। তবে অর্থবছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতা, ফেনী-কুমিল্লার বন্যা ও ডলার সংকটের মধ্যেও চলমান ছিল অর্থনীতির চাকা।

চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং রেললাইনে বন্যার কারণে যোগাযোগ কিছুটা ব্যাহত হয়েছে। এই কারণে এখানে আমাদের কিছুটি জট ছিল। ডলার ইস্যু তো আছেই। আরেকটা হচ্ছে গিয়ে, বিভিন্ন পরিস্থিতির কারণে ব্যাংক কিছুদিন বন্ধ ছিল। এমন হলে আমদানির পরিমাণ তো কমে আসবেই।’

ব্যবসায়ীরা বলছেন, রাজস্ব আদায়ে স্বয়ংক্রিয় ব্যবস্থার কথা বলা হলেও এখন পর্যন্ত টেবিলে ঘুরে শুল্কায়ন করতে হয় তাদের। এছাড়া সার্ভার ত্রুটি কিংবা ধীরগতির ঘটনাও ঘটে হরহামেশা। এরমাঝেও রাজস্ব বৃদ্ধিকে ইতিবাচক বলছেন তারা। 

বিজিএমইএর প্রথম সহ সভাপতি সেলিম রহমান বলেন, ‘এই অর্জনের জন্য তাদের অভিনন্দন। তবে আমি মনে করি, এই অর্জন ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ডের সঙ্গে আরও মিট-আপ করা উচিত।’

সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আমরা যারা, কাস্টমসের সহযোগী প্রতিষ্ঠান, আমরাও কাজ করছি। সুতরাং কাস্টমসের বড় সাফল্য আমরা দেখতে পাচ্ছি। আগামীতে আমরা আরও বড় সাফল্য দেখতে পাব ইনশাল্লাহ।’  

২০২৪-২৫ অর্থ বছরের শেষে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি না হলে রাজস্ব আদায় আরও বাড়তো বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

গ্যাস সংকটে দেশের অন্যতম বৃহত্তম রপ্তানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রাম ইপিজেটে প্যাসিফিক জিন্স গ্রুপের নয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।  বুধবার প্যাসিফিক জিন্স গ্রুপের মহাব্যবস্থাপক আনোয়ারুল...
চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্পকারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে চাকরি হারিয়েছেন অন্তত সাড়ে ৪ হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক। এর আগে...
বর্তমান বিধিনিষেধের কারণে চট্টগ্রাম বন্দরে জট বাড়ছে এবং দেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। সম্প্রতি অর্থ...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম ১ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ০.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯.৩ ডলারে।
শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় শিহাব। এ সময় বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের জন্য টানানো রঙিন বাতির তারে বিদ্যুতায়িত হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশের ব্রাহ্মণবাড়িয়ার...
পরিবারের অভিযোগ, পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি তার ভুল ও অন্যায় হয়েছে বলে স্বীকার করে বিষয়টি সামাজিকভাবে সমাধানের অনুরোধ করেন। পরবর্তীতে ভুক্তভোগী জানান, এর আগেও বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জুস...
তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে সুনামগঞ্জের জাউয়াবাজারে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যার পর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান...
বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে আন্তঃব্যাংক ফি মওকুফ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লোডিং...

এলাকার খবর