ইসলামী ব্যাংকের টাকা আত্মসাৎ: এস আলমসহ ১০ জনের ৫ মাসের কারাদণ্ড

আপডেট : ২১ মে ২০২৬, ১০:০৬ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে ৮৪.৪৯ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের ১০ জন সদস্যকে ৫ মাস করে কারাদন্ডের আদেশ দিয়েছেন। 

২০০৩ সালের মানি লোন কোর্ট আইনের অধীনে ব্যাংকটির দায়ের করা একটি আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার চট্টগ্রাম মানি লোন কোর্ট-১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এই আদেশ দেন। 

মোহাম্মদ সাইফুল আলমসহ মোট ১৭ জনের বিরুদ্ধে গত ২০২৫ সালের  ২৬ আগস্ট  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি  ৮০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৭৬১ টাকার দাবিতে মামলা দায়ের করেন। ওই মামলায় একই বছরের ১১ নভেম্বর  রায় হয়ে বিবাদীদের বিরুদ্ধে ৮০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৭৬১ টাকার ডিক্রি হয়। 

বিবাদীরা আদালেতের নির্দেশ মতো  ৬০ দিনের মধ্যে ডিক্রির টাকা পরিশোধ করতে না পারায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খাতুনগঞ্জ করপোরেট শাখা চলতি বছরের ২০ জানুয়ারি ৮৪ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৯৭  টাকার দাবিতে অর্থঋণ জারি মামলা দায়ের করে। 

এই মামলায় ঠাকা পরিশোধ না করায় বৃহস্পতিবার আদালত এস আলম গ্রুপের কর্ণধার নাইফুর আলম মাসুদসহ ১১ জনকে ৫ মাস করে দেওয়ানি কারাদণ্ড দিয়ে তাদের ‍বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২ দশমিক ৫ মিলিয়ন...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
দুই বছরে ১০টি কন্টেইনার গায়েব হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে। অথচ একটি কন্টেইনার খালাসে অন্তত ২৪টি অনুমোদন প্রয়োজন হয়। এতে বিপাকে আমদানিকারকরা। বন্দরের আন্তর্জাতিক মান নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে পণ্য...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর  মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৯ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ...
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্যসহ সহযোগিতার সম্পর্কে এয়ারবাস ইস্যু প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। কোনো রাজনৈতিক চাপের মাধ্যমে ঢাকার সঙ্গে...
ভাবুন, বিশ্বের অন্যতম বড় তেল সরবরাহকারী দেশ সৌদি আরব হঠাৎ করে বাইরের দেশগুলোতে তেল পাঠানো বন্ধ করে দিল। কয়েক দিনের মধ্যেই শুরু হতে পারে বড় ধরনের চাপ। কারণ বিশ্ববাজারে একসঙ্গে কমে যেতে পারে প্রায় ৪...
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ভাড়া বেশি নিলে সেই বাসের রুট পারমিট বাতিল হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
লোডিং...

এলাকার খবর