বিশ্ববাজারে সোনার দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম

বিশ্ববাজারে সোনার দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলার অতিক্রম করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ বুধবার সকালে এশিয়ার বাজারে সোনার দাম আউন্স প্রতি দাঁড়ায় ৪০১৭.১৬ ডলার।  

চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। সুদের হার কমানোর প্রত্যাশা, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি, ইটিএফের চাহিদা এবং মার্কিন ডলারের দুর্বলতার কারণে এই মূল্যবৃদ্ধি ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ঐতিহ্যগতভাবে অস্থিতিশীল সময়ে সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে দেখা হয়। ২০২৪ সালে স্পট গোল্ডের দাম ২৭ শতাংশ বৃদ্ধি পায়। গত বছরের তুলনায় স্পট গোল্ডের দাম ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘অনিশ্চয়তা বাড়লে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়। এখনো আমরা সেই প্রবণতাই লক্ষ্য করছি।’

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউন বা সরকারি অচলাবস্থা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এ কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা কেনায় আগ্রহী হচ্ছেন। এর ফলেই দাম ঊর্ধ্বমুখী হচ্ছে।

যুক্তরাষ্ট্রে শাটডাউন অষ্টম দিনে পৌঁছেছে। ফলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক প্রকাশ স্থগিত রয়েছে। এখন বিকল্প সূত্র থেকে তথ্য নিয়ে বাজার বিশ্লেষণ করতে বাধ্য হচ্ছেন বিনিয়োগকারীরা।

এদিকে স্পট সিলভারের দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮.৪৪ ডলার হয়েছে। প্ল্যাটিনাম ২.৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬৫৭.৩৩ ডলার এবং প্যালাডিয়াম ২.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৮.৬৮ ডলারে দাঁড়িয়েছে।

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
বন্যায় ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৬২ হাজার হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সবজির খেতও।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর