পোশাক খাতে সবুজ শিল্পায়নে বাংলাদেশের রেকর্ড

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম

টেকসই উৎপাদন ও পরিবেশবান্ধব শিল্পায়নে অগ্রযাত্রার প্রমাণ রেখে লিড সনদে রেকর্ড গড়েছে বাংলাদেশ। ২০২৫ সালে এক বছরেই ৩৮টি নতুন লিড সনদপ্রাপ্ত 'সবুজ কারখানা' (গ্রিন ফ্যাক্টরি) যুক্ত হয়েছে দেশের পোশাকশিল্পে। 

৩৮টি লিড সনদের মধ্যে ২২টি প্লাটিনাম, ১১টি গোল্ড এবং ৫টি সিলভার রয়েছে। গত বছর কোনো কারখানাই ন্যূনতম বা মৌলিক সনদে সীমাবদ্ধ থাকেনি। শিল্পসংশ্লিষ্টদের মতে, এটি প্রমাণ করে যে দেশের পোশাক খাত এখন শুধু পরিবেশগত নিয়ম মানার পর্যায়ে নেই, বরং সর্বোচ্চ মানের সবুজ উৎপাদনের দিকে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে। 

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন- বিজিএমইএ'র দেওয়া তথ্যমতে, দেশে বর্তমানে মোট লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৭০টিতে। এর মধ্যে ১১৪টি প্লাটিনাম ও ১৩৭টি গোল্ড সনদপ্রাপ্ত কারখানা রয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।

বিশ্ব যখন শিল্পায়নের পরিবেশগত খরচ নিয়ে নতুন করে হিসাব কষছে, তখন বাংলাদেশ তৈরি পোশাক খাতে দেখাচ্ছে ভিন্ন এক দৃষ্টান্ত। এই অর্জন বাংলাদেশের পোশাক খাতকে শুধু রপ্তানি আয়ের প্রধান উৎস হিসেবেই নয়, বরং বৈশ্বিক সবুজ শিল্পায়নের নেতৃত্বের কাতারেও সুস্পষ্টভাবে তুলে ধরেছে।

ভারতের বিশেষ ধরনের কিছু সুতা, তুলা ও রাসায়নিক বাংলাদেশের পোশাক খাতের জন্য দরকারি কাঁচামাল। এসব পণ্যের আমদানি সহজ হলে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে দাবি শিল্প মালিকদের। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি...
দীর্ঘদিনের গ্যাস সংকটে সারা দেশে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ...
গ্যাস-বিদ্যুৎ সংকটে তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তবে, বড় ও মাঝারি কারখানাগুলোর ছাদে অন্তত ১ হাজার ৭০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে...
আমদানিকৃত এলএনজির ওপর বেশি নির্ভরতা শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা ও সরবরাহ সংকটের আশঙ্কায় উৎপাদন ব্যয়ের চাপও বাড়ছে। গতকাল রোববার বেসরকারি গবেষণা...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর