আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা, ঝুঁকিতে শিল্প খাত

আমদানিকৃত এলএনজির ওপর বেশি নির্ভরতা শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা ও সরবরাহ সংকটের আশঙ্কায় উৎপাদন ব্যয়ের চাপও বাড়ছে। 

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম

আমদানিকৃত এলএনজির ওপর বেশি নির্ভরতা শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা ও সরবরাহ সংকটের আশঙ্কায় উৎপাদন ব্যয়ের চাপও বাড়ছে। গতকাল রোববার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক অনুষ্ঠানে আলোচকরা বলেন, জ্বালানি সংকট দ্রুত সমাধান করা না গেলে, তৈরি পোশাকসহ রপ্তানমুখী শিল্পের উৎপাদন ও পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে।

পোশাক কারখানার সেলাই বিভাগে ব্যবহৃত বেশিরভাগ যন্ত্রপাতি সহজে জ্বালানি সাশ্রয়ী বিকল্প দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়। অথচ মোট যন্ত্রপাতির প্রায় ৮৫ শতাংশই রয়েছে এই বিভাগে। ফলে এখান থেকে জ্বালানি সাশ্রয়ের সুযোগ ৩ শতাংশেরও কম। এছাড়া কাটিং বিভাগে ২৭.৩ শতাংশ জ্বালানি সাশ্রয় করা সম্ভব। তবে মোট জ্বালানি ব্যয়ের একটি বড় অংশই দখল করে রেখেছে ওয়াশিং ও ডাইং বিভাগ।

সিপিডির আলোচনায় উদ্যোক্তারা বলেন, আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য যে মূলধন প্রয়োজন, তা অনেক কারখানার জন্য চ্যালেঞ্জ। তাই শুধু কর কাঠামোতে পরিবর্তন নয়, নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকি দেয়ার দাবি তাদের।

বর্তমান জ্বালানি সংকটের পরিস্থিতি সামাল দিতে সরকারকে বিকল্প উদ্যোগ গঠনের পরামর্শ দেয় সিপিডি। শিল্প খাতে জ্বালানি সংকট মোকাবিলায় প্রযুক্তির আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং সরকারি প্রণোদনার সমন্বিত উদ্যোগ চান আলোচকরা।

আমদানিকৃত এলএনজির ওপর বেশি নির্ভরতা, শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা ও সরবরাহ সংকটের আশঙ্কায় উৎপাদন ব্যয়ের চাপও বাড়ছে। রোববার বেসরকারি গবেষণা...
জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর জুলাই ও আগস্টের গ্যাস এবং বিদ্যুৎ বিল ১২ মাসে কিস্তিতে পরিশোধের দাবি জানিয়েছে নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে...
টানা গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। শনিবার সকালে সামিট থেকে প্রায় ৪৬ কোটি ঘনফুট এবং এক্সিলারেট থেকে প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। 
টানা গ্যাস সংকটের মাঝে জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখালীর সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি এলএনজি টার্মিনাল থেকেই এখন গ্যাস পাওয়া যাচ্ছে। শনিবার সকালে সামিট থেকে প্রায় ৪৬ কোটি ঘনফুট এবং...
রাজধানীর বনানী থানায় করা জুলাই হত্যাচেষ্টার সর্বশেষ মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন বহাল রয়েছে আপিল বিভাগে। সোমবার তাঁর জামিনের ফলে মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন...
ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রোববার দিনগত রাত আড়াইটায় ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের হাজিনগর...
আধুনিক করতে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মাগুরার ঐতিহ্যবাহী ভাবনহাটি বাজারে নির্মাণ হয়েছিল দোতলা ভবন। কিন্তু নির্মাণ শেষ হওয়ার দুই বছর পরও দোকান বরাদ্দ না হওয়ায় এখনো চালু হয়নি ভবনটি। অবহেলা আর...
উন্নত জীবনের আশায় অবৈধ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার প্রলোভনের ফাঁদে পড়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫ যুবক নিখোঁজ হয়েছে। লিবিয়ার তবরুক থেকে গ্রিসে যাওয়ার পথে দিকভ্রষ্ট হওয়া একটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর