ট্যানারি শিল্প শ্রমিকদের হুঁশিয়ারি

ন্যূনতম মজুরি বাস্তবায়ন, নইলে কঠোর আন্দোলন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম

আগামী মঙ্গলবারের (২০ জানুয়ারির) মধ্যে ন্যূনতম মজুরি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে চামড়া শিল্প শ্রমিকরা। শনিবার সকালে সাভারের ট্যানারি শিল্প নগরীতে এক সমাবেশে এমন ঘোষণা দেন তারা। 

এসময় শ্রমিকরা বলেন, ট্যানারি শ্রমিকদের জন্য ২০২৪ সালের নভেম্বরে সরকার নিম্নতম মজুরির হার ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে, যা মালিক ও শ্রমিকদের ঐকমত্যের ভিত্তিতেই হয়েছিল। কিন্তু  নানা অজুহাতে মালিকরা তা বাস্তবায়ন করেনি। অন্যান্য খাতের শ্রমিকরা ন্যায্য মজুরি পেলেও ট্যানারি শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। বাধ্য হয়েই আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি হস্তক্ষেপের আহ্বান জানান শ্রমিক নেতারা।

ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন-এর সভাপতি আবুল কালাম আজাদ বলেন, 'প্রায় ৬ মাসের পরে কোনো শ্রমিক অস্থায়ী থাকে না। তাদেরকে আমরা ১৮ হাজার দেব না, তাহলেতো আমার ৬০ পার্সেন্ট শ্রমিকের বেতন বাড়বে না, ১৮ হাজারের আওতায় তারা যাবে না। এটাই হলো এখন উনাদের (মালিকদের) প্রথম টার্গেট। আমাদের যে সমস্ত স্থায়ী শ্রমিক আছে তারা যে গ্রেডে কাজ করছে সেটাই উনারা রাখবে। তারা যদি অন্য গ্রেডে যায়, উপরের গ্রেডে যায় তাহলে তাদের বেতন সে অনুযায়ী নির্ধারণ করবে না, এ ধরণের একটা পায়তারা উনাদের মধ্যে আছে।' 

চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন জোরদারের আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। আজ রোববার দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ...
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন - বিইআরসি'র আইনের কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব। রাজধানীতে অনুষ্ঠিত এক মানববন্ধনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট...
বাণিজ্যিকভাবে নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ শিল্পগ্রাহকদের কাছে পৌঁছাতে ১০ বছর পর্যন্ত সঞ্চালন খরচে বিশেষ সুবিধা চান উদ্যোক্তা ও ব্যবহারকারীরা। যদিও উচ্চমূল্যের গ্রাহক কমে গেলে আর্থিক ক্ষতির আশঙ্কা...
পরিবেশসম্মত ও নিরাপদ জাহাজ কাটার পরিবেশের ভিত্তিতে 'গ্রিন ইয়ার্ড' স্বীকৃতির পরেও চট্টগ্রামে জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। গ্রিন ইয়ার্ড সনদধারী ফেরদৌস শিপ ইয়ার্ডে সম্প্রতি বিষাক্ত...
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী পথে নৌকায় করে সমবেত হয়ে আলোচনায় এসেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা নদীর পাড় সংলগ্ন কোনো একটি জমিতে ১৫ আগস্টের ব্যানার টানিয়ে ‘সমাবেশ’ করেছে। রোববার সন্ধ্যায়...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 
অন্তর্বর্তী সরকারের সময় সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। ২৩ আগস্ট তথ্য মন্ত্রনালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার...
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত...
লোডিং...

এলাকার খবর