মধ্যবর্তী নির্বাচন

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৫১টি আসনে জয় পেয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। সিনেট নির্বাচনে দলটির জন্য বড় সাফল্য এসেছে ৪টি অঙ্গরাজ্য থেকে। অঙ্গরাজ্যগুলোর রিপাবলিকানদের দখলে থাকা সিনেট আসন নিজেদের দখলে নিয়েছে ডেমোক্রেটরা। রয়টার্স জানিয়েছে এ খবর। 

জর্জিয়ায় পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট সিনেটর জন অসোফ। এছাড়া হাউজ অব রিপ্রেজেন্টিটিভেও এগিয়ে ডেমোক্রেটিক পার্টি।

এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হয়েছে। ভোট গণনা চলবে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত। তবে কয়েকটি আসনের ফলাফল বুধবার বা এর পরেও ঘোষণা করা হতে পারে।

কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লড়াইয়ে রয়েছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। এই নির্বাচনের ফলের ওপর নির্ভর করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছরে আইন প্রণয়ন ও নীতি বাস্তবায়নের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের অবস্থান।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজয়ের মুখে পড়ার পর প্রথমবারের মতো মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটে থাকলে তিনি জয়ী হতেন বলে মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শুধু কংগ্রেসের নিয়ন্ত্রণ নয়, নির্ধারণ করবে ট্রাম্পের বাকি শাসনামলের রাজনৈতিক গতিপথও। প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তার ওপর নির্ভর করবে...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ইরানের কেশম দ্বীপে সোমবার সীমিত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের বিরুদ্ধে গোপনে পরিচালিত সীমিত সামরিক অভিযানের একটি অংশ এটি।
এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গতকাল রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে রোমার বিপক্ষে খেলতে নেমেছিল ম্যান ইউনাইটেড। মাইকেল ক্যারিকের দলের জন্য ম্যাচের শুরুটাও হয়েছিল একেবারে হতশ্রী। ১৮ মিনিটের...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে পঞ্চম দিনের মতো শিল্পাঞ্চল সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। তবে অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে সাভারের শিল্পাঞ্চলে...
সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 
গাজীপুরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে সহিংসতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া বিভিন্ন কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর