সরকারি চাকরিজীবীদের বেতন আসলে কতটা বাড়ছে?

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। এতে ২০তম গ্রেডভুক্তদের বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বেতন বাড়ানোর প্রতিবেদন জমা দেয়া হয়।

উচ্চ মূল্যস্ফীতির কারণে আওয়ামী লীগ সরকারের শেষ দুই বছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা দেয় বর্তমান সরকার। তবে এবার বেতনও বাড়ছে সরকারি চাকুরিজীবীদের।

পে কমিশনের প্রস্তাব অনুযায়ী, ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১৪৭ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা এবং ১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের বেতন ১০০ শতাংশ বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া নতুন বেতন কাঠামোয় চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ৫ শতাংশ রাখার সুপারিশ করা হয়েছে। বর্তমান বেতন কাঠামোতেও একই হারে ইনক্রিমেন্ট দেয়ার বিধান রয়েছে। তবে বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘খুব বাস্তবভিত্তিক পদ্ধতিতে যতটুকু ফিজিবল, সম্ভাব্য…আর ম্যাক্সিমান যতটুকু করা যায়…আমাদের সম্পদের সীমাবদ্ধতার ব্যাপারে, আরও অনেক ব্যাপার আছে…বেসরকারি খাতের ব্যাপারটা দেখতে হয়। দেখে উনি (প্রধান উপদেষ্টা) বললেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে।’

সরকারি চাকুরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও বাড়ছে। মাসে ২০ হাজার টাকার কম পান - এমন পেনশনভোগীদের পেনশন বাড়ছে ১০০ শতাংশের মতো। মাসে ২০ থেকে ৪০ হাজার টাকার পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়ছে ৭৫ শতাংশ।

চলতি বছরের জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। তবে যাচাই ও পর্যালোচনা শেষে চলতি বছরের ১ জুলাই থেকে পুরো মাত্রায় নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে।

গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত দাম আদায়সহ ভোক্তা-অধিকারবিরোধী অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয়...
বাংলাদেশ দীর্ঘদিন ধরে উৎপাদন সক্ষমতার জন্য বিশ্বে পরিচিত। এবার উৎপাদনের পাশাপাশি নিজস্ব নকশা, উদ্ভাবন ও পণ্য উন্নয়নের মাধ্যমে দেশের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন...
দাম বৃদ্ধির পরও এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি। বেশিরভাগ দোকানে গ্যাস নেই। দু-একটিতে মিললেও, নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা পর্যন্ত বেশি গুণতে হচ্ছে। দোকানদারদের দাবি, সরবরাহ স্বাভাবিক করেনি...
নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। তাই, বাধ্য হয়েই খাবারের দাম বাড়াতে চান রেস্তোরাঁ মালিকরা। শনিবার রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর