ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে পর্ষদ সভা স্থগিত চেয়েছে ওয়েলফেয়ার কাউন্সিল

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে পর্ষদ সভা স্থগিত চেয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় কাউন্সিল। ব্যাংকিং খাতের বর্তমান নাজুক অবস্থায় কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেয়া হচ্ছে বলেও দাবি তাদের।

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে পর্ষদ সভা স্থগিত চেয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় কাউন্সিল। ব্যাংকিং খাতের বর্তমান নাজুক অবস্থায় কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেয়া হচ্ছে বলেও দাবি তাদের।

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে প্রায় চার মাস হলো আবেদন করেছে দেশি-বিদেশি ১২ প্রতিষ্ঠান। লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার পর্ষদ সভা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। 

এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। তাদের অভিযোগ, নতুন সরকার গঠনের আগে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে বাংলাদেশ ব্যাংক জরুরি পষর্দ ডেকেছে। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের তাদের দাবি, যথাযথ মূল্যায়ন ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ ছাড়া চুক্তিবদ্ধ উপদেষ্টা, পরামর্শক ও কর্মকর্তার নিয়োগ বাতিল করতে হবে।

অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, ৮০ শতাংশের বেশি খেলাপি থাকার পরও অনেক প্রতিষ্ঠানকে ব্যাংক রেজুলেশনের আওতায় আনা হয়নি। তবে ৪৮ শতাংশ খেলাপি থাকায় এক্সিম ব্যাংককে একীভূত করা হয়েছে।

দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় তড়িঘড়ি করে কোন সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানান কর্মকর্তারা। 

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এনামুল হক। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হতে যাচ্ছে।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর