অর্থনীতির তিন চ্যালেঞ্জ মোকাবিলা করলে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব: সিপিডি

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জনতুষ্টি নয়, বরং সংযমের অর্থনীতির দিকেই যেতে হবে নতুন সরকারকে।

 

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম

অর্থনীতির অস্থিতিশীলতা, দুর্বল বিনিয়োগ ও কর্মসংস্থান পরিস্থিতি এবং কমতে থাকা রাজস্ব আদায়- এই তিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলেই সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। রাজধানীতে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জনতুষ্টি নয়, বরং সংযমের অর্থনীতির দিকেই যেতে হবে নতুন সরকারকে।

বৃহস্পতিবার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘নতুন সরকারের সুচনাবিন্দু অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক আলোচনায় বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ১০টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির বাস্তবতা যাচাই করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশে মূল্যস্ফীতির হার এখনো অনেক বেশি। পরিস্থিতি উত্তরণে কেন্দ্রীয় ব্যাংকের নীতি হার সামান্য কমানো, বৈদেশিক মুদ্রা তহবিলের যথাযথ ব্যবস্থাপনা, টাকার বিনিময় হার ক্রমান্বয়ে সমন্বয় করাসহ ১০টি নীতিগত সুপারিশ করা হয়।

অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, ‘নতুন যে প্রকল্প নেওয়া হয়েছে এই নতুন প্রকল্পগুলোর ক্ষেত্রে এখন একটা খুবই ধীরে চলো নীতি ধারণ করে যেসব প্রকল্প শেষ হয়ে যাচ্ছে সেইটায় বরং মনযোগ দিয়ে যেটুকু আছে সেইভাবে যেন তারা এফোর্টটা দেন।’

সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিএনপির ইশতেহারে যেটা বলা হয়েছে সেটা হলো জিডিপির অংশ হিসাবে ৫%করে, ৫% করে বৃদ্ধি করা। আরেকটা সাইড হলো অর্থায়ন। আমার যদি রাজস্ব আয় বাড়েও, তাহলে আমি টাকার অঙ্কে স্বাস্থ্যে বেশি দিতে পারব। টাকার অঙ্কে আমি শিক্ষায়ও বেশি দিতে পারব।’

প্রতিবেদনে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের জিডিপি অর্জনকে ‘অর্জনযো্য’ উল্লেখ করলেও জিডিপির ১৫ শতাংশ রাজস্ব আদায়ের লক্ষ্যকে ‘অত্যন্ত উচ্চাভিলাষী’ বলা হয়েছে। এসময় সরকারকে সংযমের অর্থনীতিরি দিকে যাওয়ার পরামর্শও দেওয়া হয়।

সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আর্থিক ব্যবস্থাপনায় যদি কৃচ্ছতা না করেন, অন্তত সংযম না দেখান তাহলে কিন্তু আগামী অর্থ বছরে মূল্যস্ফিতী থেকে আরম্ভ করে অন্যান্য অসুবিধাগুলো খুবই পরিষ্কার হয়ে যাবে। এক কথায় হলো– সরকারের এই মুহূর্তে কোনো জনতুষ্টিমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই।’

এসময় অন্তর্বর্তী সরকার বন্দরসহ যে সব বৈদেশিক চুক্তি করেছে তা নতুন সরকারকে পুনর্বিবেচনার পরামর্শ দেন বিশ্লেষকরা। 

 

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে দিলে ইউনিটপ্রতি সাড়ে ১০ টাকা পাওয়া যাবে জানিয়ে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার এই প্রণোদনা ঘোষণা করে জ্বালানি বিভাগ।
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর