তিতাসের সংযোগের অপেক্ষায় ৫০০ শিল্প প্রতিষ্ঠান, নতুন আবেদন আরও হাজার

ব্যবসায়ীরা বলছেন, গ্যাস সংকট সমাধানে উদাসীন ছিল অন্তর্বর্তী সরকার। শিল্প ও অর্থনীতির স্বার্থে জ্বালানি সরবরাহ বাড়াতে গ্যাসকূপ খনন ও নতুন করে এলএনজি অবকাঠামো নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের।

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ এএম

তিতাসের অনুমোদনের পরও দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগের অপেক্ষায় প্রায় ৫০০ শিল্প প্রতিষ্ঠান। শিল্পের জন্য নতুন আবেদন পড়েছে আরও এক হাজার।

ব্যবসায়ীরা বলছেন, গ্যাস সংকট সমাধানে উদাসীন ছিল অন্তর্বর্তী সরকার। শিল্প ও অর্থনীতির স্বার্থে জ্বালানি সরবরাহ বাড়াতে গ্যাসকূপ খনন ও নতুন করে এলএনজি অবকাঠামো নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের।

দেশে বিদ্যুৎ, শিল্প, পরিবহন, গৃহস্থালিসহ বিভিন্ন খাতে দৈনিক গ্যাসের চাহিদা কমপক্ষে ৪০০০ মিলিয়ন ঘনফুট। কিন্তু সরবরাহ হচ্ছে ২৭০০ মিলিয়ন ঘনফুটের কম। যার মধ্যে শিল্পখাতে ক্যাপটিভ বিদ্যুৎসহ ব্যবহার হয় ১১০০ ঘনফুট।

বিতরণ সংস্থা তিতাস বলছে, ৫ শতাধিক নতুন শিল্পের অনুমোদন দেওয়া ছিল। অন্তর্বর্তী সরকার ২৫টি সংযোগে ছাড়পত্র দেয়। লোড বাড়ানো, নতুন সংযোগসহ শিল্পখাতে কমপক্ষে আরও ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। 

তিতাস গ্যাস পিএলসির মহাব্যবস্থাপক (পরিচালন) কাজী সাইদুল হাসান বলেন, ‘৪৮০টার মতো এখনও; যেগুলো অনুমোদিত আছে, কিন্তু কমিশনিংয়ের পর্যায়ে আটকে আছে। এখানে প্রায় ৩৭০ থেকে ৩৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস লাগবে। আরও নতুন এক হাজারের বেশি আবেদন আছে আমাদের কাছে।’

শিল্প মালিকরা বলছেন, গ্যাসের দাম দফায় দফায় বাড়লেও, নিরবচ্ছিন্ন সরবরাহ মিলেনি কখনো। জ্বালানি সংকটে কোনো কোনো শিল্প, উৎপাদন সক্ষমতার চেয়ে ৪০ ভাগ কমে চলছে।

বিটিএমএ–এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘যে বিনিয়োগগুলো হয়েছে, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। উনারা যে পদক্ষেপ নেবেন, সেটারও কোনো প্রতিফলন আমি দেখিনি। উনাদের কোনো টেন্ডার আহ্বান করার কোনোকিছু আমি দেখতে পাইনি। নতুন করে কোনো গ্যাস সংযোগ সেটাও হয়নি।’

বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় গ্যাসের অনুসন্ধান অবহেলিত ছিল, তাই ৬ বছরের মাথায় ২ হাজার ৭০০ মিলিয়ন থেকে কমে উৎপাদন ১৭০০ মিলিয়ন ঘনফুটের ঘরে।

জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, ‘আমাদের যে ডমেস্টিক এক্সপোরেশনটা যেটা চালু আছে এটাকে ত্বরান্বিত করতে হবে। এটাকে একদম শতভাগ সিরিয়াসনেস দিয়ে এটাকে মনোযোগ দিয়ে, ফান্ডিং করে এটাকে চালু রাখতে হবে। বাকিটা আমরা এলএনজি আমদানি করতে হবে। এলএনজির জন্য আমাদের এফএসআরইও বাড়াতে হবে। এবং যা যা করণীয় করতে হবে।’

২০২৫ সালে এলএনজি আমদানিতে ব্যয় হয় প্রায় ৭ বিলিয়ন ডলার। দাম বাড়ানোর পরও চলতি অর্থবছরে ভর্তুকিতে বরাদ্দ আছে প্রায় ৬ হাজার কোটি টাকা। 

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর