ব্যাংকের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৭:০৮ পিএম

ইউসিবি ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। 

আজ বুধবার শুনানি শেষে জামিনে থাকা ৩ আসামিসহ উপস্থিত ৮ জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান। সকালে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদকের) করা এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। 

চার্জ গঠন প্রসঙ্গে দুদকের আইনজীবী জানান, তদন্তে প্রথমে ৩১ জনকে আসামি করা হলেও অধিকতর তথ্য-প্রমাণ পাওয়ায় আসামির সংখ্যা বাড়িয়ে ৩৬ জন করা হয়। শুনানি শেষে আদালত উপস্থিত ৮ আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। একইসাথে আগামী ৫ এপ্রিল এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। 

উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে আরো ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক টাকা উত্তোলন করেছেন। এদিন মোট উত্তোলন করা টাকার পরিমাণ ৩৮১ কোটি টাকা। 
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দিন দিন টাকা উত্তোলনের পরিমান বাড়লেও তা ধারণার চেয়ে কম উত্তোলন হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সব ধরনের প্রস্তুতি মাথায় নিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেয়া শুরু...
তিন মাস পর পর ভ্যাট রিটার্ন ও অর্থ পরিশোধের নতুন ব্যবস্থা চালুর পর প্রথম দুই মাসেই আদায় কমেছে প্রায় ২২ শতাংশ। এ অবস্থায় আবারও মাসিক ভিত্তিতে ভ্যাট পরিশোধের নিয়ম ফিরিয়ে আনার কথা ভাবছে এনবিআর।...
দুই বছরে ১০টি কন্টেইনার গায়েব হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে। অথচ একটি কন্টেইনার খালাসে অন্তত ২৪টি অনুমোদন প্রয়োজন হয়। এতে বিপাকে আমদানিকারকরা। বন্দরের আন্তর্জাতিক মান নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে পণ্য...
চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করতে যাত্রা শুরু করেছে ক্রস-বর্ডার হোলসেল মার্কেটপ্লেস ও সোর্সিং প্ল্যাটফর্ম ইজিবাই ডটকম ডটবিডি (EasyBuy.com.bd)। ‘সোর্স ইজি, গ্রো ফাস্ট’ স্লোগান সামনে রেখে...
ফুটবলে ব্যক্তিগত অর্জনের সবচেয়ে বড় স্বীকৃতি কোনটা? বিশ্বকাপ না জিতেও যে ট্রফিটা একজন ফুটবলারকে রাতারাতি ইতিহাসের পাতায় তুলে দেয়, সেটা বালন দ’র। গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ২০২৬ সালের বালন...
প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই ডিজিটাল হাজিরা দিচ্ছেন।
চাঁদপুরের হাজীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে আলাউদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে...
লোডিং...

এলাকার খবর