চিলাহাটি-হলদিবাড়ির ট্রেন বন্ধে বাড়ছে পণ্য পরিবহন ব্যয়

চিলাহাটি-হলদিবাড়ি রুটে ভারতের সঙ্গে রেল যোগাযোগ দেড় বছর ধরে বন্ধ। স্থানীয়রা দ্রুত ট্রেন ও পণ্য পরিবহন চালু করার দাবি জানাচ্ছেন। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানিয়েছেন, আন্তর্জাতিক রেলপথ পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে।

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম

নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের পশ্চিমবঙ্গের হলদিবাড়ি রুটে রেল যোগাযোগ বন্ধ গত দেড় বছর ধরে। এই রুটে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানির পাশাপাশি চলাচল করত যাত্রীবাহী মিতালি এক্সপ্রেস। ট্রেন চলাচল বন্ধ থাকায় ভারতের সঙ্গে পণ্য পরিবহনে বাড়তি ব্যয়ের পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। তাই দ্রুত এই রুটে রেল যোগাযোগ পুনরায় চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা।

এক সময় বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে গুরুত্বপূর্ণ ট্রানজিট ছিল চিলাহাটি স্টেশন। ২০২১ সালে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ চালুর পর যাতায়াত শুরু করে মালবাহী ট্রেন। আর পরের বছর চালু হয় যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস।
 
৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর বন্ধ হয় চিলাহাটি দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ। এর আগে ট্রেনে করে ভারত থেকে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি হত।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, চালুর তিন বছরে শুধু পাথর পরিবহন থেকেই সরকারের আয় হয় ১৩ কোটি টাকা।

বর্তমানে চিলাহাটি থেকে অভ্যন্তরীণ রুটে ট্রেন চললেও ভারতের সঙ্গে ট্রেন না চলায় আন্তর্জাতিক মানের স্টেশনটির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগছে না। 

স্থানীয়রা জানান, ভারতের সঙ্গে চিলাহাটি-হলদিবাড়ি রুটে রেল যোগাযোগ বন্ধ হওয়ার কারণে এ এলাকার যে একটা অর্থনৈতিক সম্ভাবনা ছিল, সেই আশার আলো নিভে গেছে। পরিস্থিতি বিবেচনায় এটি আবার চালু করা উচিত।
 
আন্তর্জাতিক এই রেলপথ পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে, জানালেন জেলা প্রশাসক। 

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘আমরা নৌ-পরিবহন মন্ত্রণালয়ে জানিয়েছি যেন এ রেলপথ চালু করা হয়। পাশাপাশি এখানে যেন ইমিগ্রেশন প্রক্রিয়াও চালু করা হয়। এটি সরকারি উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। আশা করি, দ্রুতই এ রেলপথ চালু করা হবে।’

বাংলাদেশের রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএমএফ। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা শেষে অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ইকোসক অধিবেশনে টেকসই অর্থনৈতিক উত্তরণ ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন...
দেশে প্রতি মাসে যখন প্রবাসী আয় বা রেমিট্যান্সই আসে প্রায় ৩ বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যখন ৩৫ বিলিয়ন ডলারের ওপরে, তখন সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে এত দৌড়ঝাপ কেন? এই ঋণ কি কেবলই...
বাংলাদেশে সরকারি খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে। বোরো সংগ্রহ অভিযান ও খাদ্যশস্য আমদানি অব্যাহত থাকায় খাদ্য নিরাপত্তা ও বাজারে চাল-গমের সরবরাহ স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে সরকার।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর