পোল্ট্রি ফিডের দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম

খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার হয়েছেন অন্তত ২০ হাজার শ্রমিক। ব্যবসায়ীদের অভিযোগ, কর্পোরেট হাউজগুলোর নানা ধরনের কৌশলেই তাদের গুণতে হচ্ছে বড় অংকের লোকসান।

যে পোল্ট্রি শিল্প বগুড়ার অনেক উদ্যোক্তার ভাগ্য বদলে দিয়েছে, আজ সেই শিল্পই ধংসের পথে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে জেলার অনেক খামার ও হ্যাচারি। 

জেলা পোলট্রি ও হ্যাচারি মালিকদের সংগঠনের তথ্যে দেখা যায়, বগুড়ায় ৫ হাজার ২০০ মুরগির খামার, আর ১৪০টি হ্যাচারির মধ্যে গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে অন্তত সাড়ে ৪ হাজার। পড়ে থেকে নষ্ট হচ্ছে শেডসহ নানা অবকাঠামো। এদিকে, পোল্ট্রি ফিড আর রোগ-বালাই নিয়ন্ত্রণে ব্যয় ‍২ থেকে ৪ গুণ পর্যন্ত বেড়েছে। আছে কর্পোরেট হাউজগুলোর নানামুখী চাপ। বড় অংকের লোকসানে থাকা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারিও অর্থ কষ্টে আছেন। বেকার হয়েছেন অনেক শ্রমিক।  

বগুড়া পোল্ট্রি ও হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, ‘প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া অনেককেই গুণতে হয়েছে কোটি টাকা পর্যন্ত লোকসান। ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা দরকার।’

বগুড়ায় খামার ও হ্যাচারি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন পোল্ট্রি শিল্পের কমপক্ষে ২০ হাজার শ্রমিক।

বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি খাত এবং অবকাঠামো বিনিয়োগ নিয়ে দু’টি যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন-সিআইআই। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক...
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করতে শুধু অভিযান আর জরিমানা যথেষ্ট নয়। সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি পণ্য পরিবহনে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার ব্যবসায়ীদের...
দেশের মোট বাণিজ্যের ৬০ ভাগই হয় হাতে গোনা কয়েকটি দেশের সঙ্গে। এর মধ্যে ভারত ও চীন থেকে আমদানি সবচেয়ে বেশি। রপ্তানি হয় মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে। এই ভারসাম্যহীনতা কমাতে দ্বিপাক্ষিক বাণিজ্য...
সরকার ব্যবসাকে সরলীকরণে কাজ করছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের আমলে প্রভাব বিস্তার করে কোনো ব্যবসায়িক কার্যক্রমে সুবিধা নেওয়া যাবে না। মঙ্গলবার...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর