পাচ্ছে যত, দিচ্ছে তার চেয়ে বেশি - সঞ্চয়পত্রে ‘লস’ সরকারের?

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পিএম

সঞ্চয়পত্র বিক্রি করে টানা চার বছর ধরে নিট ঋণ নিতে পারছে না সরকার। বরং নতুন বিক্রির চেয়ে মেয়াদপূর্তি ও আগাম ভাঙানোর কারণে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে। অর্থাৎ সঞ্চয়পত্র বিক্রি করে যত টাকা ঋণ পাচ্ছে সরকার, তার বিপরীতে ভাঙানো সঞ্চয়পত্রের জন্য বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে।   

ফলে বাজেট ঘাটতি মেটাতে এই খাত থেকে প্রত্যাশিত অর্থ না এসে উল্টো সরকারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র বিক্রি করে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে নিট বিক্রি করে লোকসান ৫৫৫ কোটি টাকা। অর্থাৎ এই সময়ে বিক্রির চেয়ে পরিশোধ বেশি হয়েছে।

চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও ডাকঘরের মাধ্যমে মোট ছয় হাজার ৪০৭ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে দিলে ইউনিটপ্রতি সাড়ে ১০ টাকা পাওয়া যাবে জানিয়ে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার এই প্রণোদনা ঘোষণা করে জ্বালানি বিভাগ।
বাংলাদেশের নদীপথ দিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে গিয়েছিল ভারতীয় জাহাজ এমভি মহাকালী ও টাগবোট রুদ্র। কিন্তু এনবিআরের অনুমতির অভাবে আর ফিরতে পারছে না। ১৭শ টন ফ্লাই অ্যাশ নিয়ে থেমে আছে। এদিকে ৭ দিনের...
বন্ধ কারখানা চালু করতে ১৭ ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। সেপ্টেম্বরের শুরুতেই ঋণ দেওয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। তহবিলের ৪১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হবে ৩৭টি ব্যাংকের...
ভারতের বিশেষ ধরনের কিছু সুতা, তুলা ও রাসায়নিক বাংলাদেশের পোশাক খাতের জন্য দরকারি কাঁচামাল। এসব পণ্যের আমদানি সহজ হলে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে দাবি শিল্প মালিকদের। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর