বাংলাদেশের নদীপথ ব্যবহার করে বিপদে ভারতীয় ২ জাহাজ

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম

বাংলাদেশের নদীপথ দিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে গিয়েছিল ভারতীয় জাহাজ এমভি মহাকালী ও টাগবোট রুদ্র। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের অনুমতির অভাবে আর ফিরতে পারছে না। ১৭শ টন ফ্লাই অ্যাশ নিয়ে থেমে আছে। 

এদিকে ৭ দিনের মধ্যে কলকাতায় না গেলে, বাতিল হবে ফিটনেস সনদ। ব্যবসায়ী নেতারা বলছেন, কাস্টমসের উদাসীনতাই এ ঘটনার জন্য দায়ী। এতে দুই দেশের বাণিজ্যেরই ক্ষতি হচ্ছে।

রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ থেকে মুর্শিদাবাদের মায়াবন্দর পর্যন্ত নৌপথ দীর্ঘদিন বন্ধ ছিল। ২০২৪ সালে চালু হলেও ১০ দিন পর তা আবারো বন্ধ হয়ে যায়। 

বন্দরটি চালুর সম্ভাবনা দেখে ২০২৪ সালের ৩০ এপ্রিল কলকাতা থেকে বাংলাদেশের নৌপথে মুর্শিদাবাদের মায়াবন্দরে যায় এমভি মহাকালী ও টাগবোট রুদ্র। কিন্তু ১০ দিনের মাথায় বন্দরটি বন্ধ হয়ে গেলে প্রায় ২ বছর ধরে আটকে আছে জাহাজ দুটি। 

১ হাজার ৭শ টন ফ্লাই অ্যাশ বহনকারী দুই জাহাজের বাংলাদেশে প্রতিনিধি এসএস রহমান শিপিং লাইনস। তারা ফিরতি যাত্রার জন্য অনুমতি এবং কাস্টমসের পরীক্ষার জন্য এনবিআরে আবেদন করলেও, মেলেনি অনুমতি। ব্যবসায়ীদের অভিযোগ, এনবিআরের গাফিলতিতে চালু হচ্ছে না সুলতানগঞ্জ বন্দর। এতে বিপাকে উভয় দেশের ব্যবসায়ীরা।

রাজশাহী চেম্বারের সভাপতি হাসেন আলী বলেন, ‘রাজস্ব বোর্ড বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা পারমিশন দিচ্ছে না। আমাদের ১১টা পারমিশন দরকার। এরমধ্যে নৌপরিবহন থেকে শুরু করে সবাই ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। শুধু রাজস্ব বোর্ড অনুমোদন দেয়নি।’ 

জাহাজ দুটির ফিটনেস মেয়াদ ৭ দিন পর শেষ হচ্ছে। সনদ নবায়নের জন্য এর আগেই কলকাতায় পৌঁছাতে হবে। নইলে পড়তে হবে আইনি জটিলতায়। সব বিষয়ে এনবিআরের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অফিস আদেশে বলা হয়েছে, প্রধান সহকারী উম্মে আকলিমার বিরুদ্ধে স্থানীয়ভাবে তদন্ত এবং হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও ক্লিপ যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া সার্কেল কর্মকর্তাদের স্বাক্ষর...
ভারতের বিশেষ ধরনের কিছু সুতা, তুলা ও রাসায়নিক বাংলাদেশের পোশাক খাতের জন্য দরকারি কাঁচামাল। এসব পণ্যের আমদানি সহজ হলে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে দাবি শিল্প মালিকদের। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি...
নানা ধরনের পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব আয় বেড়েছে দ্বিগুণ। পঞ্চগড়ের এই স্থলবন্দরে একসময় মূলত পাথর আমদানি হলেও এখন কৃষিপণ্য, প্লাস্টিক সামগ্রী, খাদ্যপণ্যসহ নানা পণ্য...
নতুন আয়কর আইনে বার্ষিক বিক্রির ওপর ন্যূনতম টার্নওভার কর ১ শতাংশ আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিক্রি ২ কোটি টাকার বেশি হলে ন্যূনতম টার্নওভার কর হবে দশমিক ৫ শতাংশ।...
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরি নিহত হয়েছে। শনিবার বিকেল সা‌ড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায়...
ময়লা পরিষ্কার করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন ঢাকা উত্তরের পরিচ্ছন্নতা কর্মীরা। মহল্লায় অস্ত্রের মহড়া দিচ্ছে সন্ত্রাসীরা, ভাঙচুর করা হচ্ছে ময়লার গাড়ি। অভিযোগ পাওয়া গেছে, ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ ও...
গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া থানা এলাকায় পৃথক ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে এক যুবককে জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া কালিয়াকৈরে জঙ্গল...
গুমের শিকার হয়েছেন এমন প্রতিটি ব্যক্তি বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সরকার এমন আইন করছে যেখানে গুমের শিকার প্রতিটি ভিকটিম বিচার পাবে। আজ শনিবার...
লোডিং...

এলাকার খবর