নবায়নযোগ্য জ্বালানির ফি কমানোর দাবি ব্যবসায়ীদের

বাংলাদেশে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট নীতির বাস্তবায়ন শুরু হয়েছে। এতে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন ও বেচাকেনা বাড়বে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ার আশা করা হচ্ছে।

আপডেট : ০৬ মে ২০২৬, ০৬:০৯ পিএম

বেসরকারিভাবে বিদ্যুৎ উৎপাদন এবং বেচাকেনার সুযোগ রেখে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট পলিসি করেছে সরকার। এই নীতির মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারকে সঞ্চালন ফি সহনীয় রাখার দাবি শিল্পমালিকদের। বিশেষজ্ঞরাও বলছেন, এ ধরনের বিদ্যুতের দামে অতিরিক্ত খরচের চাপ বসালে নীতিমালার সুফল মিলবে না।

বিভিন্ন কেন্দ্রে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিনে কয়েকটি বিতরণ সংস্থার মাধ্যমে ভোক্তা পর্যায়ে সরবরাহ করে। এখন মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট পলিসির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে, উৎপাদন ও বেচাকেনায় বেসরকারি অংশগ্রহণ বাড়াতে জোর দিচ্ছে সরকার।

নীতিমালার আওতায় বিশেষ উদ্দেশ্যে প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারী মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপন ও পরিচালনা করতে পারবে। তারা সরাসরি শিল্প ও বাণিজ্যিক গ্রাহকের সঙ্গে আলোচনার ভিত্তিতে মূল্য নির্ধারণ করবে। 

তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানিখাতের বিদেশি ক্রেতারা এখন পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় জোর দিচ্ছে। সেক্ষেত্রে কারখানায় সৌরবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার গুরুত্ব পাচ্ছে বলে জানান শিল্পমালিকরা। 

বিজিএমইএ সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, ‘যখন আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চাচ্ছি তখন সাপোর্ট না পেলে আমাদের কারখানা বন্ধ করা ছাড়া উপায় থাকবে না। সেবার চার্জ বাড়ালে এবং যে সাবসিডিগুলো দেওয়া হয় এইটা আমাদের ওপর চাপালে হবে না।’

মার্চেন্ট পলিসি ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ২০ ভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে তাদের মতে, বেসরকারি উদ্যোক্তাদের এমন বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে জাতীয় গ্রিডসহ অন্যান্য সেবার চার্জ সহনীয় রাখতে হবে। 

জ্বালানি বিশেষজ্ঞ শফিকুল আলম বলেন, ‘বেসরকারি উদ্যোক্তাদের এমন বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে সেবা চার্জ যৌক্তিক পর্যায়ে রাখা উচিত।’

পর্যবেক্ষকরা বলছেন, মার্চেন্ট পলিসি সফলভাবে বাস্তবায়ন করা গেলে অল্প সময়েই মিলতে পারে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ। এতে সরকারের ভর্তুকির বোঝাও কমবে।  

পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে দিলে ইউনিটপ্রতি সাড়ে ১০ টাকা পাওয়া যাবে জানিয়ে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার এই প্রণোদনা ঘোষণা করে জ্বালানি বিভাগ।
সেপ্টেম্বর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারাদেশে লোডশেডিং নিয়ে ভোগান্তি আরো বেড়েছে। গতকাল (শনিবার) দুপুর ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত প্রতিঘন্টায় লোডশেডিং হয়েছে সর্বনিম্ন ২ হাজার ২৪৭ মেগাওয়াট থেকে সর্বোচ্চ ৩ হাজার ৬শ ৭৮ মেগাওয়াট...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর