ভার্গো টোব্যাকোর বিরুদ্ধে ৩৬৪ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ

আপডেট : ১০ মে ২০২৬, ০৬:০৯ পিএম

উৎপাদন ও বিক্রির তথ্য গোপন করে দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিচ্ছে ভার্গো টোব্যাকো লিমিটেড। অপ্রদর্শিত তামাক ব্যবহারসহ নানা কৌশলে সিগারেট বিক্রি করত প্রতিষ্ঠানটি। অনিয়মের মাধ্যমে মাত্র ৭ মাসে ৩৬৪ কোটি ৩৮ লাখ টাকার বেশি ভ্যাট ফাঁকি দিয়েছে ভার্গো টোব্যাকো, যা ধরা পড়েছে এনবিআরের ভ্যাট গোয়েন্দাদের জালে।

গাজীপুরের কাউলতিয়ায় অবস্থিত সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ভার্গো টোব্যাকো। কোম্পানিটি মাসে ৩০ কোটি শলাকা সিগারেট উৎপাদনে সক্ষম। এর মধ্যে ১০ কোটি রপ্তানির জন্য এবং ২০ কোটি স্থানীয় বাজারে বিক্রির জন্য উৎপাদন করে থাকে।

সামর্থ্য থাকলেও ব্যবসার শুরু থেকেই কোম্পানিটি নানা কৌশলে ভ্যাট ফাঁকি দিত। এনবিআরের তথ্য বলছে, সরকারকে প্রতি মাসে ৬০ থেকে ৭০ লাখ টাকা ভ্যাট দিলেও বিপরীতে ফাঁকি দিত মাসে অন্তত ১২ কোটি টাকা। এজন্য বিক্রির তথ্য গোপন দলিলে সংরক্ষণ ও জাল ব্যান্ডরোল তৈরিসহ নানা কৌশল নিত কোম্পানিটি। বিষয়টি টের পেয়ে ২০২১ সালের মে মাসে ভ্যাট গোয়েন্দারা কারখানায় অভিযান পরিচালনা করেন। ফাঁকি ধরা পড়ায় সে সময় মামলাও হয়।

২০২৫ সালে কোম্পানিটির হঠাৎ ভ্যাট জমা কমে গেলে আবারও সন্দেহ হয় এনবিআরের। পরে ভার্গো টোব্যাকোর কারখানা ও বারিধারার অফিসে অভিযান চালানো হয়। বারিধারা মূল অফিসের কাছাকাছি আরেকটি অফিস থেকে বিভিন্ন দলিল উদ্ধার করা হয়। যেখানে দেখা যায়, প্রতিষ্ঠানটি ১১ লাখ কেজির বেশি তামাক কেনার তথ্য গোপন করেছে। এই কাঁচামাল দিয়ে অন্তত ১১২ কোটি ৩২ লাখ শলাকা সিগারেট উৎপাদন সম্ভব। এতে সম্ভাব্য সম্পূরক শুল্ক ফাঁকি ২৯৬ কোটি ১৭ লাখ টাকা এবং সম্ভাব্য ভ্যাট ফাঁকি ৬৮ কোটি ২০ লাখ টাকা। সুদ ছাড়াই নিট ভ্যাট ফাঁকির পরিমাণ দাঁড়ায় ৩৬৪ কোটি ৩৮ লাখ টাকার বেশি।

গত বছর এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশ জারির মাত্র পাঁচ দিনের মাথায় গঠন করা হয় পাঁচ সদস্যের বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর (ADR) কমিটি।

ঢাকা উত্তরের ভ্যাট কমিশনার মো. সামছুল ইসলাম বলেন, ‘এটা নিষ্পন্ন হবে এখন গাজীপুরে। আমরা সেখানেই মামলার সব কাগজপত্র পাঠিয়েছি। তারা এ বিষয়ে অবগত আছেন।’

তবে ভার্গো টোব্যাকোর ডিএমডি অমল হালদার জানান, তাঁদের বিরুদ্ধে তথ্য গোপন করে সিগারেট উৎপাদন ও বিক্রির যে অভিযোগ আনা হয়েছে, তা প্রমাণিত নয়। তিনি বলেন, ‘২০২১ সালে চেক করার জন্য পাঠিয়েছিল। রিপোর্ট পজিটিভ ছিল। ভ্যাট কমিশনারকেও নথি দেওয়া হয়, পরে কমিশনার পরিবর্তন হয়েছে। দেখলাম যে দেরি হচ্ছে, এজন্য আমরা এডিআর করে নিয়েছি।’

বিশ্লেষকরা বলছেন, ভ্যাটের পাশাপাশি আয়করসহ অন্যান্য ফাঁকি হয়েছে কি না, সেটিও তদন্ত করা প্রয়োজন। ভ্যাট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুল ইসলাম টিপু বলেন, ‘তছরুপের যে কালচার, এটা আমাদের সবচেয়ে বড় ক্যানসার। এটাকে প্রতিহত করতে হবে।’

এনবিআরের ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মামলার প্রতিবেদনে বলা হয়েছে, ভার্গো টোব্যাকো ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দিয়ে রাষ্ট্রের রাজস্ব ক্ষতির পাশাপাশি আইনও লঙ্ঘন করেছে।

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস ইতিবাচক অবস্থানে। বিশ্ববাজারে চাহিদার ধীরগতি ও দেশের অর্থনীতিতে নানা চাপ থাকা সত্ত্বেও সেপ্টেম্বরে প্রবাসী আয় ও রপ্তানি খাত মিলিয়ে মোট ৬৭১ কোটি ডলার আয়...
এখন থেকে সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ ১১টি গুরুত্বপূর্ণ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। দেশে ভ্যাট সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও জোরদার করতে নতুন...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
তিন মাস পর পর ভ্যাট রিটার্ন ও অর্থ পরিশোধের নতুন ব্যবস্থা চালুর পর প্রথম দুই মাসেই আদায় কমেছে প্রায় ২২ শতাংশ। এ অবস্থায় আবারও মাসিক ভিত্তিতে ভ্যাট পরিশোধের নিয়ম ফিরিয়ে আনার কথা ভাবছে এনবিআর।...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর