৫ বছর অপরিবর্তিত থাকছে করপোরেট করহার

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৬:২২ পিএম

দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন নিশ্চিতে বড় নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত করপোরেট করের বর্তমান হার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে উৎসে করকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম হিসেবে বিবেচনা এবং রপ্তানি প্রণোদনার ওপর কর কমানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
আগামী ১১ জুন নতুন অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এরই মধ্যে গত ১৪ মে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এই প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছেন।

দেশের বিনিয়োগে গতি ফেরানো, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়িক পরিবেশকে সহজ ও আধুনিক করতে আসছে বাজেটে কর কাঠামো পাঁচ বছরের জন্য অপরিবর্তিত রাখার প্রস্তাব রেখেছে এনবিআর। তবে যেসব খাতে করের হার কিছুটা বেশি রয়েছে, ধীরে ধীরে সেগুলো কমিয়ে আনা হবে। শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আইবিএফবির সাবেক সভাপতি হুমায়ুন রশীদ বলেন, 'উদ্যোক্তারা আত্মবিশ্বাস পাচ্ছেন না। প্রতিটি সরকারের সঙ্গে কথা হয়, কিন্তু কাজ হচ্ছে না। কর নীতি ও আদায়ের বিষয়টি সঠিকভাবে সমাধান করতে হবে।'

নতুন প্রস্তাব অনুযায়ী, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান ৫ শতাংশই বহাল থাকছে। পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়লে তালিকাভুক্ত কোম্পানির করহার হবে ২২.৫ শতাংশ, আর সব লেনদেন ব্যাংকের মাধ্যমে হলে তা ২০ শতাংশে নেমে আসবে। অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ২৭.৫ শতাংশ, যা সব লেনদেন ব্যাংকিং চ্যানেলে করলে ২৫ শতাংশ হবে। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে তালিকাভুক্ত হলে করহার সাড়ে ৩৭ শতাংশ এবং অ-তালিকাভুক্ত হলে ৪০ শতাংশ বহাল থাকবে।

ব্যবসার নগদ অর্থের প্রবাহ বাড়াতে এবং করদাতাদের চাপ কমাতে বাজেটে ব্যয়ের ক্ষেত্রে বিদ্যমান কঠোরতা শিথিল করার প্রস্তাবও রয়েছে। এ ছাড়া অডিটের জন্য মামলা নির্বাচন ও উৎসে কর যাচাইয়ের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও স্বয়ংক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের বাজারে সোনার দাম আরও বেড়েছে। ভরিতে এবার সর্বোচ্চ বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইএক্স সূচক প্রায় ১০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৫ পয়েন্টে উঠেছে। ঢাকার শেয়ারবাজারে লেনদেন হয়েছে ১,৩৫৮ কোটি টাকার বেশি। দর বেড়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের।
গ্রাহকদের টাকা তোলার হিড়িকে নগদ সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দিয়েছে। ব্যাংকটি ১০ হাজার কোটি টাকা চেয়ে আবেদন করেছিল।
প্রস্তাবিত বাজেট বিনিয়োগ বান্ধব। তবে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে কঠিন। এমন অভিমত, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবির। শনিবার এক সংবাদ সম্মেলেনে সংগঠনটি রাজস্ব...
যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে তৃতীয় সভা শেষে এসব কথা জানান...
ভারতের নয়াদিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে বাধা দেওয়ার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র...
দীর্ঘ ১০০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ, বিশ্বজুড়ে জ্বালানি সংকট আর টালমাটাল অর্থনীতি। অবশেষে কি থামতে চলেছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত? কী আছে এই চুক্তির খসড়ায়? কেন এই চুক্তিকে কেউ বলছেন ঐতিহাসিক বিজয়, আবার...
রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর