শেয়ারবাজারে আজ লেনদেন ছাড়াল সাড়ে ১৩০০ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইএক্স সূচক প্রায় ১০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৫ পয়েন্টে উঠেছে। ঢাকার শেয়ারবাজারে লেনদেন হয়েছে ১,৩৫৮ কোটি টাকার বেশি। দর বেড়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের।

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৬:০৮ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবসে ইতিবাচক অবস্থা দেশের দুই শেয়ারবাজারে। ডিএসইএক্স সূচক বেড়েছে প্রায় ১০৫ পয়েন্টের মতো। পাশাপাশি আজ শেয়ারদর বেড়েছে প্রায় ৬৩ ভাগ কোম্পানির। 

রোববার লেনদেনের শুরু থেকেই ইতিবাচক অবস্থায় ছিল ঢাকার শেয়ারবাজার। দিনশেষে ডিএসইএক্স সূচক ১০৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। অবস্থান করছে ৫ হাজার ৬২৫ পয়েন্টে। 

সূচকের সাথে সাথে বেড়েছে লেনদেন। আজ লেনদেন হয়েছে ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১১৯ কোটি ৮০ লাখ টাকা বেশি।  

লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৬টির। দর কমেছে ৯৬টির। অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার দর। 

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথমেই আছে বিডি থাই। সামিট এলায়েন্স দ্বিতীয়। তৃতীয় জেনেক্স ইনফোসিস। 

এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে প্রভাতী ইন্সুরেন্স। ইসলামী ব্যাংক দ্বিতীয়। তৃতীয় লংকাবাংলা ফাইন্যান্স। 

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ১৪৭ দশমিক ছয় দুই পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ২৪ কোটি ২১ লাখ টাকা। 

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হলো। বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
১৯৮৬ সালে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দিয়েছিলেন ফেরে। ১৯৯৬ সালে সাময়িকীটির পরিচালক হন তিনি। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। ফলে বালন দ’র পুরস্কার এবং এ নিয়ে বছরের পর বছর ধরে তৈরি...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম
৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর