নগদ সংকটে ইসলামী ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তা

গ্রাহকদের টাকা তোলার হিড়িকে নগদ সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দিয়েছে। ব্যাংকটি ১০ হাজার কোটি টাকা চেয়ে আবেদন করেছিল।

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম

গ্রাহকদের টাকা তোলার হিড়িকে নগদ সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ ধার বা তারল্য সহায়তা পেয়েছে ব্যাংকটি।

কেন্দ্রীয় ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ধার বা তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। অবশ্য ১০ হাজার কোটি টাকা চেয়ে আবেদন করেছিল ব্যাংকটি।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ চেয়ে ঈদের পর থেকেই আন্দোলন করছে সচেতন গ্রাহক ফোরাম নামে একটি গোষ্ঠী। সম্প্রতি ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ আমানত উত্তোলন করা হয়েছে। 

এমন পরিস্থিতিতে গত সপ্তাহে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করে ইসলামী ব্যাংক। রোববার প্রথম ধাপে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দেওয়া হলো। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, ইসলামী ব্যাংককে ঋণ ও আমানতের অনুপাত নির্দিষ্ট সীমা নামিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইএক্স সূচক প্রায় ১০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৫ পয়েন্টে উঠেছে। ঢাকার শেয়ারবাজারে লেনদেন হয়েছে ১,৩৫৮ কোটি টাকার বেশি। দর বেড়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের।
বৈদেশিক নীতিতে জাতীয় অর্থনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ পরিবেশ তৈরি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ...
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জমি কেনাবেচায় প্রকৃত মূল্য নিশ্চিত করা গেলে কালো টাকা সাদা করার প্রয়োজন থাকবে না। তিনি অর্থনীতির গণতন্ত্রায়ন, ব্যবসা সহজীকরণ...
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা কঠিন বলে জানিয়েছে সিপিডি। রাজস্ব আহরণ, জিডিপি প্রবৃদ্ধি ও বাজেটের বিভিন্ন লক্ষ্যমাত্রা নিয়ে প্রশ্ন তুলেছে...
বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে প্রায় ৪৩ কোটি ৪৬ লাখ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। এর মধ্যে বেনজীর আহমেদের নামে প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা, স্ত্রী জীশান মির্জার নামে প্রায় ২১ কোটি ৩৪ লাখ টাকা,...
বিদেশি 'বাইকুনুর' জাতের আঙুর চাষেই বাজিমাত। তিন বিঘা জমিতে মাত্র ৬ লাখ টাকা খরচে এক বছরে আয় হয়েছে ২১ লাখ টাকা। এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর বাগমারার উদ্যোক্তা ঈমাম হাসান। তার বাগানের...
রাজস্ব আয় বাড়াতে এবার মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এমএফএসের ব্যবসায়িক বা মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড — এনবিআর। এ জন্য ভ্যাট নিবন্ধন বা বিজনেস...
বেনাপোল বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন বন্দর শ্রমিকরা। চলছে পণ্য ওঠা-নামার কাজ। সকালে ন্যায্য মজুরির দাবিতে বন্দরের পুরাতন পোর্ট থানার সামনে সমাবেশ করেন কয়েক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর