যে কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। কেন ভোট দেননি, এ প্রসঙ্গে ৩টি কারণে দেখিয়েছেন তিনি। 

রুমিন ফারহানা রাষ্ট্রপতি নির্বাচনকে 'নির্বাচন নয়,' বরং 'মনোনয়ন' হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাহলে এটাকে ভোট কেন বলব। সুতরাং এটা মনোনয়ন, নির্বাচন নয়।’

এছাড়া নির্বাচনে ভোট না দেওয়ার পেছনে আরও ২টি কারণের কথা জানিয়েছেন রুমিন ফারহানা। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, '...কেন একজন অরাজনৈতিক এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত...' করা হলো না।

তবে ভোট না দেওয়ায় পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তিনি সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনেছেন। তিনি বলেন, ২০১৬ সাল থেকে বিএনপি তাঁদের ভিশন ২০৩০ নিয়ে কথা বলে আসছে। কিন্তু এবারের নির্বাচনে তাঁরা সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভয় দেখিয়ে জানাল, দলের বাইরে ভোট দিলে সংসদ সদস্যপদ বাতিল হবে। 'এ রকম প্রহসনের ভোট আমি কেন দেব,' প্রশ্ন রুমিন ফারহানার।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন সরকারি দল বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। আগামীকাল শুক্রবার বঙ্গভবনে সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রুমিন ফারহানা ছাড়াও রাষ্ট্রপতি নির্বাচনে আরও ৫ সংসদ সদস্য ভোট দেননি। তাঁদের মধ্যে আছেন বিএনপি'র মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা; জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম; এবং খেলাফত মজলিসের আবুল হাসান। অর্থাৎ, ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে আজ ভোট দিয়েছেন ৩৪৩ জন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বঙ্গভবনে ইস্ট ওয়েস্ট...
ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে একে বিশ্বের শীর্ষস্থানীয়...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর