প্রান্তিক মানুষের কথা ভেবে প্রকল্প নিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতির কঠিন সময়ে গ্রামীণ মানুষের অবস্থা বিবেচনায় প্রকল্প নেওয়া হয়েছে। এ কারণে অনেক উন্নয়ন প্রকল্প থেকে সরকার সরে এসেছে। বুধবার রাজধানীতে এসডিজি বিষয়ক সম্মেলনের শেষ দিনে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

দেশের অর্থনীতির কঠিন সময়ে গ্রামীণ মানুষের অবস্থা বিবেচনায় প্রকল্প নেওয়া হয়েছে। এ কারণে অনেক উন্নয়ন প্রকল্প থেকে সরকার সরে এসেছে। বুধবার রাজধানীতে এসডিজি বিষয়ক সম্মেলনের শেষ দিনে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

দেশে জাতীয়ভাবে প্রবৃদ্ধি বাড়লেও শিক্ষিত ও প্রান্তিক যুবকদের মধ্যে বেকারত্ব এবং দক্ষতার ঘাটতি রয়ে গেছে এখনো। এসডিজি বিষয়ক জাতীয় সম্মেলনের শেষ দিনে মূল প্রবন্ধে বলা হয়, অতীতে পরিসংখানের অসংগতি ছিল সবখানে। ফলে তথ্যের অভাবে নীতি  প্রণয়ন ও বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কোনো করুণা বা দান নয়, বরং সাধারণ মানুষের মধ্যকার সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগানোর একটি প্রক্রিয়া। এজন্য সরকার, এনজিও এবং বেসরকারি খাতের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন জায়গায় পাইলট প্রজেক্ট চালিয়ে ভুলত্রুটিগুলো সংশোধন করা হচ্ছে। দেশের প্রতিটি সামাজিক শ্রেণির জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের শীর্ষ পর্যায় থেকে মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

সম্মেলনে আলোচকেরা জানান, শুধু নগদ সহায়তা দিয়ে মানুষের জীবনমান স্থায়ীভাবে উন্নত করা সম্ভব নয়। এজন্য তাদের সৃজনশীলতা ও সক্ষমতা দেখে সেই জায়গায় সুযোগ দিতে হবে। এছাড়া সাধারণ গড়ের হিসাবে নয়, ভৌগলিক অবস্থান, লিঙ্গ ও পরিচয় বিবেচনায় দরিদ্র মানুষকে মূল ধারায় অন্তর্ভূক্ত করতে হবে।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর