শুক্রবার বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

বৃহস্পতিবার সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার বঙ্গভবনে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের ফলাফল প্রকাশের পর এমনটাই জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবারের রাষ্ট্রপতি নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে চিফ হুইপ জানান, আজকেই (বৃহস্পতিবার) গেজেট প্রকাশিত হবে এবং আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন সরকারি দল বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করে এই গেজেট প্রকাশ করা হয়।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ জন সংসদ সদস্য। সংসদ সবিচালয় থেকে প্রাপ্ত তথ্য বলছে, নির্বাচনে বিএনপি'র ৩ জন, জামায়াতের ১ জন ও খেলাফত মজলিসের  ১ জন এবং ১ জন স্বতন্ত্র সংসদ সদস্যও ভোট দেননি।
দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। নতুন রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে দেশ ও গণতন্ত্রের...
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ। প্রতিরক্ষা ব্যয়, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যখাতের মতো বিভিন্ন খাতে উচ্চ ব্যয় দেশটির ফেডারেল সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে।
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। কেন ভোট দেননি, এ প্রসঙ্গে ৩টি কারণে দেখিয়েছেন তিনি।
স্বামীর জানাজা শেষে কারাগারে ফিরেছেন প্যারোলে মুক্তি পাওয়া সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনি।  বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর