মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার, সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধ অর্থাৎ জুলাই-ডিসেম্বরের মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

নতুন মুদ্রানীতিতে একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য বহাল রাখা হয়েছে, অপরদিকে উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুদ্রানীতিতে ২০২৭ সালের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বর শেষে তা ৬ দশমিক ৮ শতাংশে পৌঁছানোর আশা করছেন গভর্নর। আর সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ২১ দশমিক ৮ শতাংশে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর বলেন, খেলাপি ঋণ কমাতে ব্যাংকের ভিতর সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বলে জানান গভর্নর।

ইসলামী ব্যাংকের প্রসঙ্গে গভর্নর বলেন, ব্যাংকটির পরিচালনা পর্ষদসহ সাময়িক অস্থিরতা দ্রুত সমাধান হবে। তবে এ বিষয়ে আইনের বাইরে গিয়ে কিছু করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

 এ ছাড়া বিদেশি ঋণ গ্রহণ প্রক্রিয়া আরও সহজ করার কথাও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সরকারকে ঋণ দেওয়ার ব্যাপারেও বাংলাদেশ ব্যাংক সতর্ক রয়েছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক বাজারে কয়েক দফা জ্বালানি তেলের দাম কমলেও দেশে ভোক্তা পর্যায়ে দাম কমানো হয়নি। জুলাই মাসের জন্য ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বর্তমান দাম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।...
ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে নজর রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বিনিয়োগকারীদের আশা, এ আলোচনা যুদ্ধবিরতি আরও কার্যকর করতে সহায়ক হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রতীকী ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। তবে এই প্রস্তাব কার্যকর হলে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ হয়ে যাবে...
কৃষি খাতের উন্নয়নে আরও বেশি বাজেট বরাদ্দ ও পরিকল্পিত বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। মূল্যস্ফীতির কারণে কৃষি খাতে প্রকৃত বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলেও মন্তব্য করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। 
কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন পাপেটম্যান, মুস্তাফা মনোয়ার। শিল্পাঙ্গণের বহুমাত্রিক বিরল প্রতিভা, শিল্পগুরু, দেশের কৃতি...
গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। শহরের চৌমাথায় একই সময়ে পৃথক দুই দল সমাবেশ আহ্বান করায় সংঘর্ষ এড়াতে এই পদক্ষেপ নিয়ে প্রশাসন।
চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী ঋণখেলাপী থাকায় শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছে তার সমর্থকেরা।
লোডিং...

এলাকার খবর