জুলাই মাসে জ্বালানি তেলের দাম কেমন হবে জানাল সরকার

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৬:২৬ পিএম

আন্তর্জাতিক বাজারে কয়েক দফা জ্বালানি তেলের দাম কমলেও দেশে ভোক্তা পর্যায়ে দাম কমানো হয়নি। জুলাই মাসের জন্য ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বর্তমান দাম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত জ্বালানি তেলের দাম আগামী জুলাই মাসেও অপরিবর্তিত থাকবে।

বর্তমান মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১১৯ টাকা, কেরোসিন ১১৩ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা। নতুন এই দাম আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে নজর রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বিনিয়োগকারীদের আশা, এ আলোচনা যুদ্ধবিরতি আরও কার্যকর করতে সহায়ক হবে।
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ খুবই কম বলে উদ্বেগ জানিয়েছে সানেম। সংস্থাটি বলছে, বিদ্যুৎ বিভাগের মোট উন্নয়ন ব্যয়ের মাত্র আড়াই শতাংশ এ খাতে বরাদ্দ রাখা হয়েছে, যা জ্বালানি...
হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেলবাহী ট্যাংকার চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে বলে জানিয়েছে...
এবারের জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন্য প্রণোদনা থাকায় স্বস্তি প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও পরিবেশ কর্মীরা। এমন উদ্যোগ বাংলাদেশকে নিম্ন-কার্বন জ্বালানির দেশে রূপান্তরিত করতে সহায়ক হবে...
চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের পাঠানো এক সংবাদ...
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্দশ বাংলাদেশ বইমেলা। গত শনি ও রোববার দুদিনব্যাপী দুপুর ১টা থেকে রাত ১০টা...
গেল ২১ মাসে রাজধানীতে গড়ে প্রতিদিন একটি করে খুনের মামলা হয়েছে। আর মাসে গড়ে ডাকাতি ও ছিনতাই মামলা ৩৬টি। পুলিশের তথ্য বলছে, রাজধানীতে শতাধিক পেশাদার অপরাধী চক্রের দৌরাত্ম্য রয়েছে। তবে, তাদের...
ফেনীর যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক দেওয়ানি মোকদ্দমা নং-০৪/২০২৫ এর রায়ে পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকার খালুর দোকান সংলগ্ন আয়ধন ভূঞা বাড়ির মালিকানাধীন নালিশী জমিতে আদালতের স্থিতাবস্থা আদেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর