‘অত্যাচারী’ শাসকের নামে সন্তানের নাম, বিতর্কে মুখ খুললেন সাইফ

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৯:২৬ পিএম

তারকাসন্তানদের নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। অনিচ্ছা সত্ত্বেও আলোচনায় উঠে আসে বারবার! সেই বিড়ম্বনায় একাধিকবার পড়েছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। তাঁদের বড়ছেলে তৈমুরকে নিয়েও অনুরাগীদের মধ্যে একসময় বেশ আলোচনা ছিল। যে বিষয়টি ভীষণভাবে সমালোচিত হয়েছিল, তা হলো খুদের নাম। অনেকেই বলতেন, চতুর্দশ শতাব্দীর শাসক তৈমুর লংয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এমন নাম রাখা উচিত হয়নি। তবে যতই সমালোচনা হোক, ছেলের নামকরণের কৃতিত্ব অবশ্য সাইফকেই দেন কারিনা।

তৈমুরের জন্মের পর থেকেই সব ক্যামেরা যেন তার দিকেই তাক করা ছিল! ভারতে প্রতিনিয়ত সন্তানের নাম নিয়ে সমালোচিত হতে হয়েছে বলিউডের এই তারকা দম্পতিকে, যা সহ্য করাটাও খুব একটা সহজ ছিল না তাঁদের জন্য। 

সম্প্রতি কারিনা বলেন, ‘আমার মনে হয় সাইফ রাজা তৈমুরের অনুরাগী! ও ছোটবেলায় খুব ইতিহাসের বই পড়ত। সেই জন্যই হয়তো এই নাম দিয়েছে।’

তবে ‌‘জাব উই মেট’খ্যাত অভিনেত্রীর এই কথার সঙ্গে একমত নন সাইফ। তাঁর ভাষায়, ‘আমরা যে বাড়িতে থাকতাম, তার পাশে তৈমুর নামের একটি ছেলে থাকত। তৈমুর নামের মানে লোহা। যেখান থেকেই আমার আর কারিনার নামটা পছন্দ হয়েছিল। তবে খুব ভুলভাবে এই নামের ব্যাখ্যা করা হয়।’

প্রসঙ্গত, বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুরের একমাত্র সন্তান তৈমুর আলি খান। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাঁদের এই ছেলের জন্ম। মজা করে তাকে ডাকা হয় ‘ছোট নবাব’।

গত বছর জানুয়ারিতে গভীর রাতে নিজ বাসায় ছুরিকাঘাতের শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। পুলিশ এই ঘটনায় মহারাষ্ট্রের থানে থেকে মোহাম্মদ শরিফুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করে। তাদের ভাষ্য,...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর