বরিশালে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী, ৬ মাসেই আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে

বরিশাল বিভাগে চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ১১৭ জনে পৌঁছেছে। সবচেয়ে বেশি রোগী পিরোজপুর ও ঝালকাঠিতে। হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হলেও সতর্কতা ও মশক নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১১:৪০ এএম

বরিশাল বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরের প্রথম ৬ মাসেই আক্রান্ত ২ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসাবে, এবার সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে পিরোজপুর ও ঝালকাঠি জেলায়। 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এবার আলাদা আইসোলেশন ওয়ার্ড না থাকায় সাধারণ ওয়ার্ডেই নিতে হচ্ছে চিকিৎসা।

রোগীদের বেশিরভাগ পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনা জেলার। তাদের অভিযোগ, স্থানীয় পর্যায়ে নিয়মিত মশার ওষুধ না ছিটানো, ময়লা-আবর্জনা ও খাল পরিষ্কার না করায় ডেঙ্গুর বিস্তার ঘটছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি সামাল দিতে মেডিসিন ইউনিট ৪টি থেকে বাড়িয়ে ৬টি করা হয়েছে। পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মজুত থাকলেও চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশার কামড় রোধ ও সচেতনতা জরুরি।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মুনায়েম সাদ বলেন, ‘গত বছরের মতো এ বছরও পিরোজপুর, বরগুনাসহ কয়েকটি জেলায় ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। আমাদের মেডিসিন ইউনিট ছিল চারটি সেখান থেকে ছয়টি মেডিসিন ইউনিট চালু করেছি। আমরা প্রত্যেকটি মেডিসিন ওয়ার্ডে একটি করে আইসোলেশন বেড স্থাপনের চেষ্টা করছি। আমরা পর্যাপ্ত পরিমাণ স্যালাইন মজুত রেখেছি। পাশাপাশি সাপোর্টিং যে ওষুধগুলো দরকার সেগুলো আমাদের রয়েছে। মশার কামড় থেকে নিজেকে বাঁচাতে পারলেই ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া যাবে, এক্ষেত্রে সচেতনতা জরুরি। পরিষ্কার স্বচ্ছ পানি কোথাও যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।’ 

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ‘সিটি করপোরেশনের এলাকায় পরিছন্নতা কর্মীরা নিয়মিত কাজ করে যাচ্ছে। আমাদের মশক নিধন একটি শাখাও রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বরিশাল নগরীতে ডেঙ্গু বা মশাবাহিত রোগ যাতে না ছড়ায়। আমাদের ৩০টি ওয়ার্ডের জন্য ৬০টি স্প্রে মেশিন ও ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি আমরা সেখানকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর বরিশাল বিভাগে ২ হাজার ১১৭ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে পিরোজপুরে ৫৬৫ রোগী, ঝালকাঠিতে ৪৬৪, পটুয়াখালীতে ৩৪৯ জন। পিরোজপুর ও বরগুনায় বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখা হয়। যে কারণে এডিস মশার বংশবৃদ্ধি ঘটছে বলে মনে করা হচ্ছে। লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া, ঘরবাড়িসহ চারপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান বিশেষজ্ঞদের।

ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় ইব্রাহিম খলিল নয়ন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর হামলার নেতৃত্ব দেওয়া অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক থানায় আত্মসমর্পণ...
বরিশাল জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনকে তার...
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বহির্বিভাগে রোগীদের প্রচণ্ড চাপ থাকলেও বেলা গড়ালেও দেখা মিলছিল না চিকিৎসকদের। শুধু এ বিভাগ নয়, অনেক বিভাগের চিকিৎসকই সময় মতো আসেন না। ফলে ভোগান্তির...
ইয়াবাসহ আটক আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো ছবি প্রকাশের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।
টরেন্টোতে স্টেডিয়ামে যাওয়ার সময় আভেইরোর কাছে জানতে চাওয়া হয়, রোনালদো কি পর্তুগালের জার্সিতে ২০২৮ ইউরো খেলবেন? এমন প্রশ্নের জবাবে রোনালদোর বোন বলেন, ‘আমি যতদূর জানি, আপনারা বিদায় বলার প্রস্তুতি নিয়ে...
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মুরগি, চাল ও কাঁচা মরিচের দাম। তবে কিছুটা স্থিতিশীল সবজির দাম। আজ শুক্রবার সকালে কারওয়ানবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর লালবাগের ঘোড়াপট্টি এলাকায় রাস্তা পারের সময় বুলডোজারে পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (৬০) এক নারীর মৃত্যু হয়েছে।
লোডিং...

এলাকার খবর