ফের বাড়ল সোনার দাম

টানা দুই দফা দাম কমার পর আবারও সোনার দাম বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। রুপার দামও বেড়েছে। দেখে নিন সর্বশেষ সোনা ও রুপার দাম।

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০২:২৩ পিএম

দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। টানা দুই দফা দাম কমার পর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। 

সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা। 

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

পদ্মা সেতু চালুর পর থেকে ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত টোল বাবদ মোট ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে। একই সময়ে সেতু দিয়ে পারাপার হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন।...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। রাজস্ব আহরণ বৃদ্ধি, কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি রোধ ও করদাতাবান্ধব সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ।
মঙ্গলবার নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি অব্যাহত রেখে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হতে পারে।
চীনের অর্থনৈতিক করিডরের প্রস্তাব নতুন নয় উল্লেখ করে একে এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে বাংলাদেশের লাভ-ক্ষতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঝুঁকি বিবেচনার তাগিদ দিয়েছেন তারা। বিশেষজ্ঞরা মনে...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
বাংলা ও ইংরেজির বাইরে ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার রাজধানীর হোটেল...
ফুটবল বিশ্বকাপ ২০২৬
২০২৬ বিশ্বকাপের শেষ ১৬-তেই কি তবে থামতে যাচ্ছে ব্রাজিলের বহুল প্রতীক্ষিত হেক্সা মিশন? নাকি কার্লো আনচেলত্তির কৌশলে চূর্ণ হবে নরওয়েজিয়ান ঝড়? নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আগামী ৫ জুলাই মুখোমুখি...
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকল ঠেকাতে ডিজিটাল নজরদারি জোরদার হওয়ায় এখন আর ৫ লাখ টাকায় জিপিএ বিক্রি হয় না। আদালতের রায়ের পর ৩৬ হাজার প্রধান শিক্ষক ও ৩৮ হাজারের বেশি সহকারী শিক্ষক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর