ক্ষুব্ধ ব্যাংক আমানতকারীরা

মাসে ৩ বারের বেশি টাকা তুললেই অতিরিক্ত চার্জসহ ১৪ সেবায় নতুন ফি প্রস্তাব

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১১:১৩ এএম

গ্রাহকদের বিভিন্ন সেবার বিপরীতে নতুন করে চার্জ নিতে চায় ব্যাংকগুলো। মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে টাকা তুললেই গুনতে হবে অতিরিক্ত ফি। এছাড়া, নিষ্ক্রিয় ব্যাংক হিসাব সচল করাসহ ১৪টি সেবায় নতুন ফি বসানোর প্রস্তাব দিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন-এবিবি।

এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ আমানতকারীরা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীদের ওপর অযৌক্তিক চাপ পড়ে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

প্রতিদিনই লেনদেন বাড়ছে ব্যাংকিং চ্যানেলে। যদিও, দিন যত যাচ্ছে, ব্যাংকিং সেবা ততই ব্যায়বহুল হচ্ছে। সঞ্চয় কিংবা টাকা উত্তোলন প্রত্যেক খাতেই খরচ বাড়ছে।

এতদিন বিনামূল্যে পাওয়া ১৪টি সেবায় নতুন ফি বসানোর পাশাপাশি, বিদ্যমান সব চার্জ এক ধাক্কায় বাড়ানোর প্রস্তাব দিয়েছে ব্যাংকগুলো। প্রস্তাবনা অনুযায়ী, মাসে মাত্র ৩ বার ব্যাংক কাউন্টার থেকে কোনো ফি ছাড়া টাকা তোলা যাবে, এরপর প্রতিবারে দিতে হবে ১০০ থেকে ৩০০ টাকা। নিষ্ক্রিয় হিসাব সচল করতে ফি লাগবে ৫০০ টাকা, ঋণ প্রক্রিয়াকরণ মাশুলও এক লাফে চার গুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। 

বিশ্লেষকরা বলছেন, পরিচালন ও প্রযুক্তি ব্যয় বাড়ানোর অজুহাতে বাংলাদেশ ব্যাংকে দেয়া এই প্রস্তাব পাস হলে, সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের ব্যাংকিং খরচ বাড়বে কয়েক গুণ। এতে, সীমিত আয়ের গ্রাহকদের ওপর বাড়তি চাপ তৈরি করবে।

অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবু নাসের বখতিয়ার বলেন, রেট কমবেশি হতে পারে, তবে বাংলাদেশ ব্যাংক যদি মনে করে রেট কমাবে, সেটা করতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান শহীদুল জাহীদ বলেন, চার্জের প্রস্তাবনা যেটা, এটা বেশি। যারা সীমিত পর্যায়ে ব্যাংকিং করে থাকে, তাদের হয়তো ব্যাংক থেকে সেবা নেওয়ার ক্ষেত্রে অনীহা হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকগুলোর প্রস্তাব পেলেও, গ্রাহকদের ওপর অযৌক্তিক চাপ পড়ে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

বাংলাদেশ ব্যাংকের  মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সাধারণ মানুষের ওপর চার্জের চাপ দেওয়া হলে ব্যাংকের প্রতি অনীহা আসবে। বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন্তা করবে অবশ্যই। 

ব্যাংকিং সেবার চার্জ বৃদ্ধি নয়, বরং আমানতের নিরাপত্তা ও প্রয়োজনে তা ফেরত পাওয়ার নিশ্চয়তা চান গ্রাহকরা।

ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে বন্যাদুর্গত এলাকায় ঋণের কিস্তি আদায় শিথিল করার অনুরোধ জানিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি কমিশন-এমআরএ। সম্প্রতি এমআরএর প্রজ্ঞাপনে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনে নতুন ঋণ...
দেশের বাজারে সোনার দাম আজও কমেছে। এবার ভরিতে সর্বোচ্চ কমেছে ২ হাজার ১৫৮ টাকা। আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
দেশে প্রতি মাসে যখন প্রবাসী আয় বা রেমিট্যান্সই আসে প্রায় ৩ বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যখন ৩৫ বিলিয়ন ডলারের ওপরে, তখন সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে এত দৌড়ঝাপ কেন? এই ঋণ কি কেবলই...
মার্চে সঞ্চয়পত্রের বিক্রি ছিল ২ হাজার ১৩৫ কোটি ৮ লাখ টাকা। এতে করে ওই মাসে সঞ্চয়পত্র বিক্রির থেকে আগের আসল ও সুদ বাবদ পরিশোধের পরিমাণ ছিল বেশি। একইভাবে ফেব্রুয়ারিতেও নিট বিক্রি ছিল ১ হাজার ১৬৪ কোটি...
চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে নিজ ঘরে ডাকাতের হামলায় রিগান আক্তার মিম (২৬) নামের গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।
জুন মাসে বৃষ্টি কম হলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুলাই মাসে স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টি হবে, বলছে আবহাওয়া অফিস। পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টি অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এ মাসে দুটি...
লাতিন অঞ্চলের দল দুটোর প্রতি বাংলাদেশি মানুষের এমন আবেগ ইন্টারনেট আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিশ্বব্যাপী এখন সবারই জানা। এমিলিয়ানো মার্তিনেস, কাসেমিরোসহ অনেকেই বাংলাদেশিদের সমর্থন নিয়ে এর...
বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ। ২০০২ সালের পর প্রথমবার মুখোমুখি দুই হেভিওয়েট দল। কখনো সেমিতে না হারা আকাশী-নীলদের টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্য। অন্যদিকে, ১৯৬৬ সালের পর...
লোডিং...

এলাকার খবর