বাংলাদেশকে জয় উপহার দিতে চায় আর্জেন্টিনা, জানালেন স্কালোনি

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের কোটি কোটি আর্জেন্টাইন সমর্থক গলা ফাটাবেন আলবিসেলেস্তেদের সমর্থনে। অবশ্য বিশ্বকাপ এলেই বাংলাদেশের ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা-ব্রাজিলে ভাগ হয়ে যান।

লাতিন অঞ্চলের দল দুটোর প্রতি বাংলাদেশি মানুষের এমন আবেগ ইন্টারনেট আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিশ্বব্যাপী এখন সবারই জানা। এমিলিয়ানো মার্তিনেস, কাসেমিরোসহ অনেকেই বাংলাদেশিদের সমর্থন নিয়ে এর আগে কথা বলেছেন। এবার এ নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের আজ জয় উপহার দিতে চায় আর্জেন্টিনা।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সব সময়ই আমাদের চমকে দেয়। এত দূরে থেকেও তারা আর্জেন্টিনাকে সমর্থন করে, এটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরের মানুষকে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি পরে দেখতে দারুণ লাগে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।’

আর্জেন্টিনা কোচ যোগ করেন, ‘আশা করি আগামীকাল (বুধবার) আমরা তাদের আনন্দ দেওয়ার মতো একটা ফল এনে দিতে পারব। সেটাই আমাদের লক্ষ্য।’

এর আগে গ্রুপ পর্বের ম্যাচে জর্ডানকে হারানোর বাংলাদেশকে নিয়ে ভালোবাসার কথা জানাতে গিয়ে এমিলিয়ানো মার্তিনেস বলেছিলেন, 'বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। বাংলাদেশকে আমি ভালোবাসি। তারা আমাদের জন্য পাগল। সেখানে গিয়ে আমি সেটা নিজের চোখেই দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’

এদিকে রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবি জানিয়ে ‘আর্জেন্টিনাআউট ডটকম (argentinaout.com) নামের ওয়েবসাইট খুলে সই সংগ্রহ করা হচ্ছে। পিটিশনের আয়োজকদের অভিযোগ,...
ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়ে, ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন। এমবাপে, দেম্বেলেরা স্প্যানিস রক্ষণ ভেদ করে, গোল দিতে ব্যর্থ। ওয়ারসাবাল ও পেদ্রোর গোলে জয় পেয়েছে স্পেন। এ নিয়ে টানা ৩ ম্যাচে স্পেনের...
স্পেন যেখানে নিজেদর সাফল্যের ভিত্তি তৈরি করেছে শক্তিশালী রক্ষণ দিয়ে। ফ্রান্স সেখানে ভরসা রেখেছে তারকায় ঠাসা আক্রমণভাগের ওপর। আজ রাতে হতে যাওয়া সেমিফাইনালটিকে তাই অনায়াসেই ফ্রান্সের অপ্রতিরোধ্য...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ট্রফি জয়ের পাশাপাশি বিশ্বসেরা তারকাদের ব্যক্তিগত লড়াইটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। আচ্ছা একবার ভাবুনতো দুই বা তিনজন খেলোয়াড় যদি টুর্নামেন্টে সমান সংখ্যক গোল করেন, তবে গোল্ডেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনে ১৪০০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৮৬৫ জনের ডিএন শনাক্ত করা হয়েছে। বাকিগুলোর কাজ চলমান।
চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে নিজ ঘরে ডাকাতের হামলায় রিগান আক্তার মিম (২৬) নামের গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।
জুন মাসে বৃষ্টি কম হলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুলাই মাসে স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টি হবে, বলছে আবহাওয়া অফিস। পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টি অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এ মাসে দুটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর